Shopping cart

TnewsTnews
  • Home
  • জেলা
  • তৃণমূলের পার্টি অফিস খুলতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার বাক্সভর্তি বোমা
জেলা

তৃণমূলের পার্টি অফিস খুলতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার বাক্সভর্তি বোমা

tmc party office
Email :3

আরামবাগে তৃণমূল কংগ্রেসের (TMC) একটি পার্টি অফিস থেকে বিপুল পরিমাণ বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। রবিবার সকালে আরামবাগ থানার পুলিশ বসন্তপুরের মালিকপাড়া সংলগ্ন এলাকায় তৃণমূল কাউন্সিলর সঞ্জয় ঘোড়ুইয়ের পার্টি অফিসে অভিযান চালায়। সেখানে তালা খুলতেই পুলিশ দেখতে পায় বাক্সভর্তি বোমা মজুত রয়েছে।

স্থানীয়দের দাবি, ভোটের আগেই ওই পার্টি অফিসে (TMC) বোমা মজুত করা হয়েছিল। ভোটের পর এলাকায় হিংসা ছড়ানোর উদ্দেশ্যেই এই বিস্ফোরক রাখা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সরকারের পালাবদলের পর থেকেই ওই পার্টি অফিসে তালা ঝুলছিল (TMC) । গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ বাহিনী নিয়ে সেখানে পৌঁছয়। তারপর তল্লাশি চালাতেই উদ্ধার হয় একের পর এক বোমা।

স্থানীয় বিজেপি কর্মীদের অভিযোগ, ওই এলাকার তৃণমূল কর্মীরা দীর্ঘদিন ধরেই তাঁদের হুমকি দিতেন। এমনকী ভোটের ফল প্রকাশের পরেও মারধরের ভয় দেখানো হয়েছিল বলে দাবি তাঁদের। তবে সরকারের পরিবর্তনের পর থেকেই অভিযুক্তদের আর এলাকায় দেখা যাচ্ছে না বলে অভিযোগ।

পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। কোথা থেকে এত বোমা এল এবং কারা তা মজুত করেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধার হওয়া বোমাগুলি নিষ্ক্রিয় করার কাজও শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts