Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • বিল পাশের পরই কড়া হুঁশিয়ারি! পরীক্ষায় জালিয়াতি করলে আর রেহাই নয়, স্পষ্ট বার্তা প্রধানমন্ত্রীর
দেশ

বিল পাশের পরই কড়া হুঁশিয়ারি! পরীক্ষায় জালিয়াতি করলে আর রেহাই নয়, স্পষ্ট বার্তা প্রধানমন্ত্রীর

pm modi instagram
Email :3

বুধবার লোকসভায় প্রশ্নফাঁস রুখতে গুরুত্বপূর্ণ সংশোধনী বিল পাশ হয়েছে। তার পরদিনই ভিডিও বার্তায় পরীক্ষায় জালিয়াতি এবং প্রশ্নফাঁস চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। তিনি স্পষ্ট বলেছেন, দেশের পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে যারা খেলছে, তাদের কোনওভাবেই ছাড় দেওয়া হবে না।

ইনস্টাগ্রামে প্রকাশিত ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী (PM Modi) বলেন, বহু বছর ধরে প্রশ্নফাঁসের সমস্যা দেশের বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রীয় পরীক্ষার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এর ফলে লক্ষ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়েছে। সেই পরিস্থিতি বদলাতে কেন্দ্র ধারাবাহিকভাবে একাধিক পদক্ষেপ নিয়েছে। পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা আনা, দ্রুত ব্যবস্থা নেওয়া এবং বিভিন্ন রাজ্যের মতামতকে গুরুত্ব দিয়ে নতুন সংস্কারের পথে এগোনোর কথাও তিনি তুলে ধরেন (PM Modi)।

প্রধানমন্ত্রী (PM Modi) আরও বলেন, শিক্ষাব্যবস্থায় কেন্দ্র এবং রাজ্য— দুই স্তরেই সংস্কার অত্যন্ত জরুরি। পরীক্ষায় জালিয়াতি রুখতে আধুনিক প্রযুক্তির আরও বেশি ব্যবহার করার উপরও তিনি জোর দেন। একই সঙ্গে তাঁর কড়া বার্তা, প্রশ্নফাঁস চক্র এবং পেপার মাফিয়ারা দেশের পড়ুয়াদের ভবিষ্যৎ নষ্ট করছে। তাই তাদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করা হবে এবং কোনও রকম ছাড় দেওয়া হবে না।

প্রশ্নফাঁস রোধে আনা সংশোধনী বিল নিয়ে বুধবার লোকসভায় তুমুল বিতর্ক হয়। বিরোধী দল বিভিন্ন বিষয় তুলে ধরলেও শেষ পর্যন্ত ধ্বনি ভোটে বিলটি পাশ হয়ে যায়। এখন বিলটি রাজ্যসভায় পেশ করা হবে।

এর কয়েক দিন আগেই প্রধানমন্ত্রীর (PM Modi) একটি ভিডিও বার্তা সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছিল। সেই ভিডিও কোটি কোটি মানুষ দেখেন এবং বিপুল সংখ্যক মানুষ প্রতিক্রিয়া জানান। এরপর নতুন ভিডিও প্রকাশ করে প্রধানমন্ত্রী সকলকে ধন্যবাদ জানান। তিনি বলেন, মানুষের ইতিবাচক মতামত এবং পরামর্শ তাঁকে আরও উৎসাহিত করেছে। একই সঙ্গে দেশের শিক্ষাব্যবস্থাকে আরও স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য করার প্রতিশ্রুতিও পুনরায় তুলে ধরেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts