Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • মিসির বেসরা ধরা পড়তেই বড় অভিযান! এবার কি জঙ্গলমহলে শেষ হতে চলেছে মাওবাদীদের অস্তিত্ব?
জেলা

মিসির বেসরা ধরা পড়তেই বড় অভিযান! এবার কি জঙ্গলমহলে শেষ হতে চলেছে মাওবাদীদের অস্তিত্ব?

maoist in west bengal
Email :5

মাওবাদী সংগঠনের শীর্ষ নেতা (Maoists Leader) মিসির বেসরা গ্রেপ্তার হওয়ার পর এবার নজর পড়েছে বাংলার জঙ্গলমহলের দিকে। গোয়েন্দা সূত্রে খবর, এখন তিন রাজ্যের পুলিশের প্রধান লক্ষ্য আকাশ ও তার স্কোয়াড। ঝাড়খণ্ডে একের পর এক সফল অভিযানের পর একই কৌশল এবার বাংলা সীমান্তেও প্রয়োগের প্রস্তুতি শুরু হয়েছে।

মিসির বেসরা গ্রেপ্তার (Maoists Leader) হওয়ার মাত্র এক দিনের মধ্যেই ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং ওড়িশার শীর্ষ পুলিশ আধিকারিকরা বৈঠকে বসেন। সেখানে জঙ্গলমহলে মাওবাদীদের বিরুদ্ধে যৌথ অভিযান নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন তিন রাজ্যের একাধিক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক। গোয়েন্দা তথ্য আদানপ্রদানের পাশাপাশি ভবিষ্যৎ অভিযানের পরিকল্পনাও তৈরি হয়েছে বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, বহু বছর আগে জঙ্গলমহলে মাওবাদী (Maoists Leader) কার্যকলাপ অনেকটাই কমে গেলেও সংগঠনের কিছু সদস্য ঝাড়খণ্ডের জঙ্গলে আশ্রয় নিয়েছিল। সাম্প্রতিক অভিযানে একাধিক শীর্ষ নেতা গ্রেপ্তার বা নিহত হওয়ার পর সংগঠন বড় ধাক্কা খেয়েছে। অনেকেই আত্মসমর্পণও করেছেন।

গোয়েন্দাদের দাবি, বর্তমানে আকাশের নেতৃত্বে একটি ছোট স্কোয়াড ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম, পুরুলিয়া এবং ঝাড়গ্রামের (Maoists Leader) বিভিন্ন জঙ্গল এলাকায় ঘন ঘন অবস্থান পরিবর্তন করছে। তাদের গতিবিধির উপর কড়া নজর রাখা হচ্ছে।

পুলিশ সূত্রে খবর, এবার এমনভাবে অভিযান চালানো হবে যাতে এক রাজ্য থেকে পালিয়ে অন্য রাজ্যে গিয়ে কেউ লুকিয়ে পড়তে না পারে। সেই কারণেই তিন রাজ্যের যৌথ বাহিনী একসঙ্গে অভিযান চালানোর পরিকল্পনা করেছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খুব শীঘ্রই জঙ্গলমহলে বড়সড় অভিযান শুরু হতে পারে বলে প্রশাসনিক সূত্রের দাবি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts