Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • মেসি বনাম ইয়ামাল ফাইনালের আগে বড় ঘোষণা, সোমবার মর্নিং স্কুলে ছুটির অনুমতি
রাজ্য

মেসি বনাম ইয়ামাল ফাইনালের আগে বড় ঘোষণা, সোমবার মর্নিং স্কুলে ছুটির অনুমতি

fifa final school holidays
Email :7

ফুটবল বিশ্বকাপ ফাইনালকে (Fifa World Cup Final) ঘিরে উন্মাদনায় মেতে উঠেছে গোটা বাংলা। ভারতীয় সময় অনুযায়ী রবিবার গভীর রাতে লিওনেল মেসির আর্জেন্টিনা মুখোমুখি হবে লামিন ইয়ামালের স্পেনের। ম্যাচ শেষ হতে হতে রাত অনেকটাই গড়িয়ে যাবে। সেই কথা মাথায় রেখে অভিনব সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।

বিকাশ ভবনের তরফে জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, সোমবার মর্নিং স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের উপস্থিতির ক্ষেত্রে শিথিলতা আনা যেতে পারে। প্রয়োজনে স্কুল কর্তৃপক্ষ ছুটি ঘোষণাও করতে পারবে (Fifa World Cup Final)।

রবিবার সন্ধ্যায় প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্পেন ও আর্জেন্টিনার ফাইনাল ম্যাচ ভারতীয় সময় অনুযায়ী রাত সাড়ে বারোটায় শুরু হবে। ফলে সোমবার সকালে পড়ুয়াদের স্কুলে উপস্থিতি নিয়ে বিশেষ ব্যবস্থা নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে (Fifa World Cup Final)।

জেলা বিদ্যালয় পরিদর্শকদের দ্রুত এই নির্দেশ মর্নিং স্কুলগুলিতে পৌঁছে দেওয়ার কথাও বলা হয়েছে। ফলে কোন স্কুলে উপস্থিতির নিয়ম শিথিল হবে বা কোথাও ছুটি ঘোষণা করা হবে কি না, তা সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের সিদ্ধান্তের উপর নির্ভর করবে (Fifa World Cup Final)।

উল্লেখ্য, এই প্রথম এমন সিদ্ধান্ত নেওয়া হল না। কেরল সরকারও সোমবার রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণদিবস ছুটি ঘোষণা করেছে। কেবলমাত্র আগে থেকে নির্ধারিত পরীক্ষাগুলি যথারীতি অনুষ্ঠিত হবে।

বাংলা সরকারের এই সিদ্ধান্তে ফুটবলপ্রেমী পড়ুয়া এবং অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন, বিশ্বকাপ ফাইনালের উন্মাদনাকে সম্মান জানিয়েই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts