আইআইটি মাদ্রাজের ডিরেক্টরকে নিয়ে কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীর (Priyanka Gandhi) মন্তব্য ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। তাঁকে ‘গোমূত্র বিশেষজ্ঞ’ বলে কটাক্ষ করার অভিযোগ তুলে এবার একসঙ্গে প্রতিবাদ জানালেন দুই শতাধিক শিক্ষাবিদ। উপাচার্য, অধ্যাপক এবং বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকেরা স্বাক্ষর করে একটি চিঠিতে জানিয়েছেন, রাজনৈতিক মতভেদ থাকতেই পারে, কিন্তু কোনও শিক্ষাবিদকে এভাবে তকমা দিয়ে আক্রমণ করা উচিত নয় (Priyanka Gandhi) ।
দুই শতাধিক শিক্ষাবিদের স্বাক্ষর করা ওই চিঠিতে বলা হয়েছে, একজন শিক্ষাবিদের গবেষণা, জ্ঞান এবং মতামত নিয়ে আলোচনা হতে পারে। কিন্তু তাঁকে নির্দিষ্ট কোনও তকমা দিয়ে অপমান করা গণতান্ত্রিক পরিবেশ এবং বৈজ্ঞানিক চিন্তার পক্ষে ক্ষতিকর। তাঁদের দাবি, মত প্রকাশের স্বাধীনতা যেমন রয়েছে, তেমনই একজন শিক্ষাবিদের মর্যাদাও রক্ষা করা প্রয়োজন।
সম্প্রতি দেশের পরীক্ষাব্যবস্থা নিয়ে গঠিত নতুন টাস্ক ফোর্সের সমালোচনা করতে গিয়ে প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi) বলেন, কমিটিতে এমন একজনও রয়েছেন যাঁকে তিনি ‘গোমূত্র বিশেষজ্ঞ’ বলে উল্লেখ করেন। যদিও তিনি কারও নাম নেননি, তবে অনেকেরই দাবি, তাঁর মন্তব্য আইআইটি মাদ্রাজের ডিরেক্টর ভি কামাকোটিকে লক্ষ্য করেই করা হয়েছিল।
উল্লেখ্য, গত বছর একটি অনুষ্ঠানে ভি কামাকোটি দাবি করেছিলেন, এক সন্ন্যাসী গোমূত্র পান করার পর দ্রুত সুস্থ হয়ে ওঠেন। তিনি আরও বলেছিলেন, পেটের কিছু সমস্যায় গোমূত্র কার্যকর হতে পারে। সেই বক্তব্য নিয়ে দেশজুড়ে বিতর্ক তৈরি হয়েছিল। এবার সেই প্রসঙ্গ টেনেই প্রিয়াঙ্কার মন্তব্যকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। তবে শিক্ষাবিদদের দাবি, মতের বিরোধিতা করা যেতে পারে, কিন্তু ব্যক্তিগত কটাক্ষ কখনওই গ্রহণযোগ্য নয়।
‘গোমূত্র বিশেষজ্ঞ’ মন্তব্যেই বড় বিতর্ক! প্রিয়াঙ্কাকে একসঙ্গে আক্রমণ দুই শতাধিক শিক্ষাবিদের

Related Tags: