Shopping cart

TnewsTnews
  • Home
  • বিনোদন
  • ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যে বিপাকে অনুরাগ কাশ্যপ! আদালতের বড় নির্দেশ
বিনোদন

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যে বিপাকে অনুরাগ কাশ্যপ! আদালতের বড় নির্দেশ

anurag kashyap
Email :2

‘গ্যাংস অফ ওয়াসিপুর’, ‘দেব ডি’ এবং ‘ব্ল্যাক ফ্রাইডে’-র মতো একাধিক জনপ্রিয় ছবি উপহার দিয়েছেন পরিচালক অনুরাগ কাশ্যপ (Anurag Kashyap)। তবে সিনেমার পাশাপাশি বিভিন্ন সময় তাঁর মন্তব্য ঘিরেও বিতর্ক তৈরি হয়েছে। এবার ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা মন্তব্যের জেরে আইনি জটে জড়ালেন তিনি।

গুজরাটের সুরত আদালত অনুরাগ কাশ্যপের (Anurag Kashyap) বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের নির্দেশ দিয়েছে বলে খবর। এই ঘটনায় এখনও পর্যন্ত পরিচালকের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। জানা গিয়েছে, অভিযোগ দায়ের করেছেন আইনজীবী এবং বিশ্ব হিন্দু পরিষদের নেতা কমলেশ রাভাল।

আদালত ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা নথিভুক্ত করার নির্দেশ দিয়েছে। অভিযোগ, অনুরাগের (Anurag Kashyap) মন্তব্য বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা ও শত্রুতা ছড়াতে পারে।

বিতর্কের সূত্রপাত ‘ফুলে’ ছবির ট্রেলার মুক্তির পর। জ্যোতিরাও ফুলের জীবনী নিয়ে তৈরি এই ছবিকে ঘিরে আপত্তি তোলে অল ইন্ডিয়া ব্রাহ্মণ সমাজ। সেই সময় সমাজমাধ্যমে একটি পোস্ট করেন অনুরাগ কাশ্যপ (Anurag Kashyap) । অভিযোগ, ওই পোস্টে ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন পরিচালক। এরপরই নেটদুনিয়ায় শুরু হয় তীব্র বিতর্ক।

অভিযোগকারীর দাবি, জনপ্রিয় ব্যক্তিত্বদের মন্তব্য সাধারণ মানুষের উপর গভীর প্রভাব ফেলে। তাই এই ধরনের মন্তব্য সমাজে বিভাজন তৈরি করতে পারে। আরও অভিযোগ, একাধিকবার সমন পাঠানো হলেও অনুরাগ হাজিরা এড়িয়ে গিয়েছেন। এরপরই তাঁর বিরুদ্ধে জামিনঅযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়।

উল্লেখ্য, এর আগেও ২০২৫ সালের এপ্রিল মাসে ব্রাহ্মণ সম্প্রদায় নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছিলেন অনুরাগ কাশ্যপ। সেই সময়ও তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল।

এদিকে সম্প্রতি কান চলচ্চিত্র উৎসব নিয়েও মন্তব্য করেছিলেন অনুরাগ। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ভারতে অনেকেই কানের আসল গুরুত্ব বোঝেন না। শুধু লাল গালিচায় হাঁটার মধ্যেই আগ্রহ সীমাবদ্ধ থাকে বলে মন্তব্য করেছিলেন পরিচালক। সেই মন্তব্য নিয়েও আলোচনা শুরু হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts