Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • লোকসভায় বড় ধাক্কা! গোটা অধিবেশনের জন্য সাসপেন্ড কল্যাণ, সামনে এল বিস্ফোরক অভিযোগ
দেশ

লোকসভায় বড় ধাক্কা! গোটা অধিবেশনের জন্য সাসপেন্ড কল্যাণ, সামনে এল বিস্ফোরক অভিযোগ

kalyan banerjee 3
Email :3

লোকসভা থেকে গোটা বাদল অধিবেশনের জন্য সাসপেন্ড করা হল তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে (Kalyan Banerjee)। অসংসদীয় আচরণের অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিযোগ, এনসিপিআইয়ের সাংসদ মিতালী বাগের সঙ্গে বচসার সময় তিনি আপত্তিকর মন্তব্য করেন। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে অন্য সাংসদরাও সেখানে পৌঁছে প্রতিবাদ জানান।

সংসদীয় সূত্রের দাবি, ওই ঘটনার সময় কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবকেও অসম্মান করা হয়েছে বলে অভিযোগ ওঠে। পরে এনসিপিআইয়ের সাংসদরা লোকসভার স্পিকারের কাছে লিখিত অভিযোগ জানান। তাঁদের দাবি, কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) বারবার মহিলা সাংসদদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন।

এরপর সংসদীয় বিষয়ক মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল অসংসদীয় আচরণের প্রস্তাব আনেন। সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সেই প্রস্তাব গৃহীত হয় এবং গোটা বাদল অধিবেশনের জন্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড করা হয়।

অন্যদিকে কালীঘাটপন্থী তৃণমূলের দাবি, সংসদের অধিবেশন চলাকালীন এই ঘটনা ঘটেনি। তাই সাসপেনশনের সিদ্ধান্ত নিয়ে তারা স্পিকারের কাছে আপত্তি জানাবে।

এই ঘটনায় রাজনৈতিক চাপ আরও বেড়েছে। কারণ, দল ভাঙনের পর কালীঘাটপন্থী তৃণমূলের হাতে এখন মাত্র কয়েকজন সাংসদ রয়েছেন। তাঁদের মধ্যে সংসদে অন্যতম সক্রিয় মুখ ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। ফলে তাঁর সাসপেনশন দলটির জন্য বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে।

এই প্রসঙ্গে শতাব্দী রায় বলেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরেই সহকর্মীদের সঙ্গে খারাপ ব্যবহার করেন এবং মহিলা সাংসদদের প্রতিও অসম্মানজনক আচরণ করেছেন। সেই কারণেই স্পিকারের কাছে অভিযোগ জানানো হয়েছিল।

অন্যদিকে কুণাল ঘোষের দাবি, দল ছেড়ে যাওয়া সাংসদদের বিরুদ্ধে ক্ষোভ থেকেই এই বিতর্ক তৈরি হয়েছে। তাঁর বক্তব্য, যাঁরা তৃণমূলের প্রতীকে জিতে পরে অন্য দলে গিয়েছেন, তাঁদের বিরুদ্ধে কল্যাণ যা বলেছেন, তা পুরোপুরি সঠিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts