Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • প্রশ্নফাঁসের জেরে কাঁপল পরীক্ষা নিয়ামক সংস্থা! এক ধাক্কায় সাতচল্লিশ আধিকারিককে সরাল কেন্দ্র
দেশ

প্রশ্নফাঁসের জেরে কাঁপল পরীক্ষা নিয়ামক সংস্থা! এক ধাক্কায় সাতচল্লিশ আধিকারিককে সরাল কেন্দ্র

neet paper leak edit
Email :2

নিট পরীক্ষাকে (NEET Paper Leak) ঘিরে প্রশ্নফাঁস বিতর্কের পর বড় প্রশাসনিক পদক্ষেপ করল কেন্দ্র। ন্যাশনাল টেস্টিং এজেন্সির সাতচল্লিশ জন আধিকারিককে একসঙ্গে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সরকারি সূত্রের দাবি, সংস্থার কাজের পদ্ধতিতে পরিবর্তন এনে পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও নিরাপদ করাই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য। পাশাপাশি কয়েকজন আধিকারিকের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ খতিয়ে দেখা হতে পারে বলেও জানা গিয়েছে (NEET Paper Leak)।

দুই হাজার সতেরো সালে গঠিত ন্যাশনাল টেস্টিং এজেন্সি দেশের একাধিক গুরুত্বপূর্ণ প্রবেশিকা পরীক্ষা পরিচালনা করে (NEET Paper Leak)। নিট স্নাতক, জেইই এবং কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরীক্ষার মতো বড় পরীক্ষার দায়িত্ব এই সংস্থার উপর রয়েছে। সাম্প্রতিক প্রশ্নফাঁসের ঘটনার পর থেকেই সংস্থার ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করে।

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছিলেন, প্রশ্নফাঁসের ঘটনায় যদি কোনও অনিয়ম হয়ে থাকে, তবে তার পূর্ণাঙ্গ তদন্ত করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন (NEET Paper Leak)।

সরকারি সূত্রে জানা গিয়েছে, এত দিন সংস্থার একটি বড় অংশের কাজ বাইরের সংস্থার মাধ্যমে পরিচালিত হত। ভবিষ্যতে সেই ব্যবস্থায় পরিবর্তন এনে আরও শক্তিশালী এবং নিরাপদ পরীক্ষা পরিচালনার কাঠামো তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পরীক্ষার প্রতিটি ধাপে নিরাপত্তা বাড়িয়ে প্রশ্নফাঁসের মতো ঘটনা রুখতেই এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে।

এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও প্রশ্নফাঁসের ঘটনাকে অত্যন্ত গুরুতর বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, লক্ষ লক্ষ পড়ুয়া এবং তাঁদের পরিবারের ভবিষ্যতের সঙ্গে কোনওভাবেই আপস করা হবে না। ইতিমধ্যেই বিভিন্ন আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে, অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে এবং পড়ুয়াদের শিক্ষাবর্ষ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেই বিষয়েও সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts