Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • একুশের আগে মমতার বিস্ফোরক বার্তা! “যার যাওয়ার আছে এখনই চলে যান”
রাজ্য

একুশের আগে মমতার বিস্ফোরক বার্তা! “যার যাওয়ার আছে এখনই চলে যান”

mamata 2 edit
Email :4

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই তৃণমূলে একের পর এক দলত্যাগের ঘটনা সামনে এসেছে। বিধায়ক, লোকসভা ও রাজ্যসভার একাধিক সদস্য শিবির বদল করেছেন। এই পরিস্থিতির মধ্যেই আগামী একুশ জুলাইকে সামনে রেখে নতুন করে দল গঠনের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে সরাসরি বক্তব্য রাখতে গিয়ে মমতা (Mamata Banerjee) বলেন, যাঁদের বিভিন্ন তদন্ত, মামলা বা অন্য কোনও চাপে দল ছাড়ার ইচ্ছা রয়েছে, তাঁরা যেন একুশ জুলাইয়ের আগেই নিজের সিদ্ধান্ত নিয়ে নেন। তাঁর কথায়, যাঁদের যাওয়ার আছে তাঁরা চলে যেতে পারেন, কিন্তু দলকে কলুষিত না করার আবেদন জানান তিনি। একই সঙ্গে তিনি বলেন, কেউ দল ছাড়লে তাতে দল দুর্বল হবে না। বরং যারা থাকবে, তাদের নিয়েই নতুনভাবে পথচলা শুরু হবে।

মমতা (Mamata Banerjee) আরও জানান, একুশ জুলাই থেকেই নতুন অধ্যায় শুরু করবে কালীঘাট তৃণমূল। কে থাকলেন আর কে গেলেন, তা নিয়ে তিনি উদ্বিগ্ন নন। তাঁর দাবি, দলের প্রতি অনুগত কর্মীরাই আগামী দিনের সবচেয়ে বড় শক্তি। শহিদ দিবসকে সামনে রেখে তিনি আরও অভিযোগ করেন, শহিদ পরিবারের সদস্যদেরও ভয় দেখিয়ে অন্য দলে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। তবে তাঁদের হৃদয় এখনও তৃণমূলের সঙ্গেই রয়েছে বলে তাঁর বিশ্বাস।

নির্বাচনের পর থেকেই তৃণমূলে দলত্যাগের ধারা শুরু হয়েছে। জুন মাসে রাজ্যসভা থেকে পরপর ইস্তফা দেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইক। সেই সময় অভিনেত্রী কোয়েল মল্লিকও ইমেলের মাধ্যমে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছিলেন। পরে নিয়ম মেনে বৃহস্পতিবার তিনি স্বশরীরে রাজ্যসভার চেয়ারম্যানের কাছে পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগের পর কোয়েল কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে সাক্ষাৎ করেন। এই ঘটনাকে ঘিরে নতুন রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। তবে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় কোয়েলের পদত্যাগের প্রসঙ্গে তাঁকে ধন্যবাদও জানান। রাজনৈতিক মহলের মতে, একুশ জুলাইয়ের আগে এই মন্তব্য এবং সাম্প্রতিক দলত্যাগের ঘটনাগুলি রাজ্যের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts