Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • বড় ঘোষণা! আগস্ট থেকেই কলকাতার স্কুলে মধ্যাহ্নভোজের দায়িত্ব নিচ্ছে ইসকন, বাড়ছে পড়ুয়াদের বরাদ্দও
রাজ্য

বড় ঘোষণা! আগস্ট থেকেই কলকাতার স্কুলে মধ্যাহ্নভোজের দায়িত্ব নিচ্ছে ইসকন, বাড়ছে পড়ুয়াদের বরাদ্দও

suvendu adhikari mid day meal
Email :4

কলকাতা ও সংলগ্ন এলাকার সরকারি স্কুলগুলিতে আগামী আগস্ট মাস থেকে মিড ডে মিল (Mid Day Meal) সরবরাহের দায়িত্ব নেবে ইসকন। সোমবার বিকাশ ভবনে বৈঠকের পর এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, আগামী পয়লা আগস্ট থেকেই এই নতুন ব্যবস্থা চালু হবে। একই সঙ্গে প্রাথমিক স্তরের পড়ুয়াদের জন্য মাথাপিছু মধ্যাহ্নভোজের বরাদ্দও বাড়ানো হচ্ছে। আগে যেখানে মাথাপিছু বরাদ্দ ছিল ছয় টাকা আটাত্তর পয়সা, সেখানে তা বাড়িয়ে দশ টাকা করা হয়েছে (Mid Day Meal) ।

মুখ্যমন্ত্রী বলেন, কলকাতা-সহ বিস্তীর্ণ এলাকায় ইসকন মিড ডে মিল (Mid Day Meal)সরবরাহের দায়িত্ব নেবে। এই প্রকল্পে ইসকনও আর্থিক সহায়তা করবে এবং উন্নত মানের খাবার দেওয়ার চেষ্টা করবে। ডিম নিয়ে চলা বিতর্ক প্রসঙ্গে মুখ্যমন্ত্রী সরাসরি বিস্তারিত মন্তব্য না করে বলেন, বিষয়টি নিয়ে আরও কিছুদিন আলোচনা চলুক, বাকি কথা পয়লা আগস্ট জানানো হবে।

এর আগেই সরকার জানিয়েছিল, রামকৃষ্ণ মিশন, গৌড়ীয় মঠ, ভারত সেবাশ্রম এবং ইসকনের মতো প্রতিষ্ঠানের সহযোগিতায় বিভিন্ন সামাজিক প্রকল্প এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। সেই ধারাবাহিকতায় কলকাতায় পরীক্ষামূলকভাবে মধ্যাহ্নভোজ প্রকল্পে ইসকনকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। (Mid Day Meal)

এই সিদ্ধান্তকে ঘিরে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। বিরোধীদের একাংশের প্রশ্ন, ডিমের পরিবর্তে কীভাবে পড়ুয়াদের প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করা হবে। আবার বহু স্বনির্ভর গোষ্ঠীর ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বিষয়টি নিয়ে কলকাতা হাই কোর্টেও মামলা হয়েছে। আদালত রাজ্য সরকারের কাছে এ বিষয়ে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

এদিকে সরকার জানিয়েছে, শুধু মধ্যাহ্নভোজের দায়িত্ব বদল নয়, পড়ুয়াদের খাবারের মান উন্নত করাই মূল লক্ষ্য। সেই কারণেই মাথাপিছু বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। আগামী পয়লা আগস্ট থেকেই নতুন নিয়ম কার্যকর হওয়ার কথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts