বাংলায় জাতীয় শিক্ষা নীতি চালুর আগে শিক্ষা ব্যবস্থাকে নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ নিল রাজ্য সরকার। সোমবার বিকেলে সল্টলেকের বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী, উচ্চ শিক্ষামন্ত্রী এবং শিক্ষা দপ্তরের শীর্ষ আধিকারিকদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। বৈঠকের পর তিনি জানান, রাজ্যের প্রায় একাশি হাজার স্কুলের পরিকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে শিক্ষাকে বাণিজ্যিক পণ্যে পরিণত হতে দেওয়া হবে না বলেও স্পষ্ট বার্তা দেন তিনি।
সরকারের দাবি, দীর্ঘদিন ধরে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় নানা সমস্যা তৈরি হয়েছিল (CM Suvendu Adhikari)। এবার জাতীয় শিক্ষা নীতি কার্যকর করে সেই পরিস্থিতির পরিবর্তন আনার লক্ষ্য নেওয়া হয়েছে। স্কুলছুটের সংখ্যা কমানো, শিক্ষার মান বাড়ানো এবং সরকারি স্কুলগুলিকে আরও আধুনিক করে তোলার পরিকল্পনা নিয়েছে প্রশাসন।
বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী (CM Suvendu Adhikari) জানিয়েছেন, সব সরকারি স্কুল আরও পরিচ্ছন্ন রাখা হবে। মিড ডে মিলের রান্না এবার থেকে ধাপে ধাপে গ্যাসের মাধ্যমে করা হবে। পাশাপাশি স্কুলে সৌরবিদ্যুৎ ব্যবস্থা বসানো হবে এবং পড়ুয়াদের জন্য বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করতে জল পরিশোধন যন্ত্র বসানোর উদ্যোগ নেওয়া হবে।
রাজ্য সরকারের মতে, শিক্ষা ও স্কুলের পরিকাঠামো উন্নয়নের মাধ্যমে পড়ুয়াদের আরও ভালো পরিবেশে পড়াশোনার সুযোগ করে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। জাতীয় শিক্ষা নীতি কার্যকর হওয়ার আগে এই সিদ্ধান্তগুলিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে প্রশাসন।











