Shopping cart

TnewsTnews
  • Home
  • বিদেশ
  • খামেনেই হত্যার বদলা! বিশ্বনেতাদের মৃত্যু পরোয়ানা প্রকাশ করে চাঞ্চল্য ছড়াল ইরান
বিদেশ

খামেনেই হত্যার বদলা! বিশ্বনেতাদের মৃত্যু পরোয়ানা প্রকাশ করে চাঞ্চল্য ছড়াল ইরান

iran hit list
Email :5

খামেনেইয়ের মৃত্যুর পর থেকেই প্রতিশোধের বার্তা দিয়ে আসছিল ইরান (Iran Hit Lists)। এবার সেই অবস্থান আরও স্পষ্ট করল তেহরান। ইরানের একটি সংবাদপত্রে প্রকাশ করা হয়েছে ১৩ জন বিশ্বনেতার নাম ও ছবি। ইরানের দাবি, এই নেতারাই খামেনেইয়ের মৃত্যুর জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দায়ী। তালিকা প্রকাশের পর থেকেই আন্তর্জাতিক মহলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

প্রকাশিত তালিকায় (Iran Hit Lists) রয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, বিদেশ সচিব মার্কো রুবিও, প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাটজ, গিডিয়ন সার, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মের্জ-সহ মোট ১৩ জন। প্রকাশিত ছবিতে ট্রাম্প ও নেতানিয়াহুকে বন্দুকের নিশানায় দেখানো হয়েছে। অন্য নেতাদের বন্দির পোশাকে দেখানো হয়েছে।

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি খামেনেইয়ের মৃত্যুর পর তাঁর পুত্র মোজতবা খামেনেই প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, খামেনেইয়ের মৃত্যুর জন্য যাঁরা দায়ী, তাঁদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হবে। তাঁর দাবি ছিল, এই লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত ইরান থামবে না (Iran Hit Lists)।

ইরানের (Iran Hit Lists) অভিযোগ, শুধু আমেরিকা ও ইজরায়েল নয়, ইউরোপের একাধিক দেশও এই অভিযানে পরোক্ষভাবে সহযোগিতা করেছে। তেহরানের দাবি, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির মতো দেশগুলি মার্কিন সামরিক বিমানের জন্য তাদের আকাশসীমা ব্যবহার করতে দিয়েছিল। সেই কারণেই এই দেশগুলির শীর্ষ নেতাদেরও দায়ী করা হয়েছে।

এই তালিকা প্রকাশের পর আন্তর্জাতিক কূটনৈতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলেই আশঙ্কা কূটনৈতিক মহলের একাংশের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts