Shopping cart

TnewsTnews
  • Home
  • বিদেশ
  • আত্মসমর্পণ করতে চান শেখ হাসিনা, তবু কেন এক মুহূর্তও ছাড় নয়? সামনে এল চাঞ্চল্যকর তথ্য
বিদেশ

আত্মসমর্পণ করতে চান শেখ হাসিনা, তবু কেন এক মুহূর্তও ছাড় নয়? সামনে এল চাঞ্চল্যকর তথ্য

sheikh hasina edit
Email :5

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina) জানিয়েছেন, তিনি দেশে ফিরে আত্মসমর্পণ করতে চান। মৃত্যুদণ্ডের সাজা মাথায় নিয়েও দেশে ফিরতে তাঁর আপত্তি নেই বলেও দাবি করেছেন তিনি। তবে বাংলাদেশের বর্তমান প্রশাসনের বক্তব্য, দেশে ফিরলেই তাঁকে সরাসরি কারাগারে পাঠানো হবে। কোনও বিশেষ সুবিধা বা জামিনের সুযোগ দেওয়া হবে না।

২০২৪ সালের গণঅভ্যুত্থান ঘিরে দায়ের হওয়া মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে (Sheikh Hasina) দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করে। বর্তমানে তিনি ভারতে অবস্থান করায় সেই সাজা কার্যকর হয়নি। সম্প্রতি একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, তিনি মৃত্যুকে ভয় পান না এবং চলতি বছরের শেষের মধ্যে বাংলাদেশে ফিরে আত্মসমর্পণ করতে চান। এই মন্তব্যের পর বাংলাদেশের রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান সরকারি আইনজীবী মহম্মদ আমিনুল ইসলাম জানিয়েছেন, শেখ হাসিনা (Sheikh Hasina) দেশে ফিরলে তাঁকে দণ্ডিত ব্যক্তি হিসেবেই গ্রেপ্তার করা হবে। তাঁর দাবি, দেশে ফিরে স্বাধীনভাবে আত্মসমর্পণের কোনও আইনি সুযোগ নেই। বাংলাদেশে পৌঁছেই তাঁকে কারাগারে পাঠানো হবে এবং প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী প্রক্রিয়া চলবে।

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে (Sheikh Hasina) ফেরানোর জন্য ভারতের কাছে আনুষ্ঠানিক আবেদন করা হয়েছে বলেও জানা গিয়েছে। তবে কবে এবং কীভাবে তিনি বাংলাদেশে ফিরবেন, তা এখনও স্পষ্ট নয়। শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন ঘিরে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts