কলকাতা পুলিশে (Kolkata Police) ফের বড় প্রশাসনিক রদবদল করা হল। একসঙ্গে জন ইন্সপেক্টরের বদলির নির্দেশ জারি করেছে লালবাজার। এর মধ্যে শহরের প্রায় কুড়িটি থানায় নতুন ওসিকে দায়িত্ব দেওয়া হয়েছে। দীর্ঘদিন পর একসঙ্গে কলকাতার দুটি থানার ওসি হিসেবে দায়িত্ব পেলেন দুই মহিলা ইন্সপেক্টর।
নতুন নির্দেশ অনুযায়ী, সিঁথি থানার ওসি হয়েছেন চামেলি মুখোপাধ্যায়। এর আগে তিনি উল্টোডাঙ্গা মহিলা থানার ওসি ছিলেন (Kolkata Police)। ভোটের আগে কিছুদিন কালীঘাট থানার ওসির দায়িত্বও সামলেছিলেন। সরশুনা থানার নতুন ওসি হয়েছেন রূপা সিং। তিনি আগে টালিগঞ্জ মহিলা থানার ওসি ছিলেন।
ভবানীপুর থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব পেলেন রাজীব চট্টোপাধ্যায়। ভবানীপুর থানার ওসি সৌমিত্র বসুকে পাঠানো হয়েছে বিশেষ বাহিনীতে। চেতলা থানার নতুন ওসি হয়েছেন মৌসম চট্টোপাধ্যায়। পার্ক স্ট্রিট থানার দায়িত্ব পেলেন অমিত চট্টোপাধ্যায়। ভাঙড় থানার নতুন ওসি করা হয়েছে গৌতম রুজকে (Kolkata Police)।
রাজ্যে সরকার পরিবর্তনের পর কলকাতা পুলিশে এটি দ্বিতীয় বড় রদবদল। এর আগে চলতি মাসের শুরুতেই কলকাতা পুলিশের একাধিক শীর্ষ পদে বদলি করা হয়েছিল। রিজার্ভ ফোর্সের ডেপুটি কমিশনার জাফর আজমল কিদওয়াইকে যুগ্ম পুলিশ কমিশনার করা হয়েছে। বিশেষ বাহিনীর ডেপুটি কমিশনার প্রদীপ কুমার যাদবকে চতুর্থ ব্যাটালিয়নের ডেপুটি কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে (Kolkata Police)।
এরও আগে রাজ্যের একশো আটজন থানার ভারপ্রাপ্ত আধিকারিককে একসঙ্গে বদলি করা হয়েছিল। নতুন সরকারের প্রশাসনিক রদবদলের ধারাবাহিকতায় এবার কলকাতা পুলিশের একাধিক গুরুত্বপূর্ণ থানায় নতুন নেতৃত্ব আনা হল। প্রশাসনিক কাজ আরও গতিশীল ও কার্যকর করতেই এই পদক্ষেপ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।













