Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • বড় অভিযান লালবাজারের! এবার আর রেহাই নয়, মাদক আর বেআইনি মদের বিরুদ্ধে কড়া নির্দেশ
রাজ্য

বড় অভিযান লালবাজারের! এবার আর রেহাই নয়, মাদক আর বেআইনি মদের বিরুদ্ধে কড়া নির্দেশ

lal bazar
Email :1

রাজ্যে মাদক ও বেআইনি মদের কারবার রুখতে বড় পদক্ষেপ করল পুলিশ (Lalbazar)। চলতি সপ্তাহ থেকেই শুরু হয়েছে বিশেষ অভিযান। টানা দুই সপ্তাহ ধরে কলকাতার বিভিন্ন এলাকায় এই তল্লাশি চলবে। লালবাজারের নির্দেশে প্রতিটি থানার পাশাপাশি গোয়েন্দা বিভাগের একাধিক শাখাও এই অভিযানে অংশ নিচ্ছে। ফলে মাদক কারবারিদের বিরুদ্ধে আরও কড়া ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতিটি ডিভিশনের ডিসির তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হবে (Lalbazar)। থানার ওসি এবং সহকারী পুলিশ কমিশনারদের নেতৃত্বেও নিয়মিত তল্লাশি চালানো হবে। লক্ষ্য একটাই, যত বেশি সম্ভব মাদক ও বেআইনি মদ উদ্ধার করা এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করা।

অভিযানের আগে প্রতিটি এলাকায় পরিকল্পনা তৈরি করার নির্দেশ দিয়েছে লালবাজার (Lalbazar)। কোথায় মাদক বিক্রি হয়, কোথা থেকে বেআইনি মদের কারবার চলছে এবং কারা এই চক্রের সঙ্গে জড়িত, তার বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। ইতিমধ্যেই বিভিন্ন এলাকার তালিকা তৈরির কাজ শুরু হয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, মাদক সংক্রান্ত যে কোনও অভিযোগ সরকারি মানস পোর্টালের মাধ্যমে জানাতে পারবেন সাধারণ মানুষ। সেই অভিযোগ খতিয়ে দেখবে সংশ্লিষ্ট থানা। প্রতিদিন কত মামলা হয়েছে এবং কত পরিমাণ মাদক উদ্ধার হয়েছে, তার রিপোর্ট লালবাজারের অপরাধী রেকর্ড শাখায় পাঠাতে হবে। সেখান থেকে সেই রিপোর্ট পৌঁছবে পুলিশ কমিশনারের কাছে (Lalbazar)।

পুলিশের দাবি, এই বিশেষ অভিযানের মাধ্যমে শুধু মাদক উদ্ধার নয়, গোটা পাচারচক্রের মূল হোতাদেরও চিহ্নিত করার চেষ্টা চলছে। কলকাতাজুড়ে বেআইনি মাদক ও মদের কারবার ভাঙতে এবার আরও কড়া পদক্ষেপ নিতে প্রস্তুত প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts