Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • সিসিটিভিতে দেখা গিয়েছিল যাকে, সেই অভিযুক্তের মৃত্যু পুলিশি গুলিতে! নতুন মোড় বারুইপুর কাণ্ডে
জেলা

সিসিটিভিতে দেখা গিয়েছিল যাকে, সেই অভিযুক্তের মৃত্যু পুলিশি গুলিতে! নতুন মোড় বারুইপুর কাণ্ডে

prabhas mondal edit
Email :8

বারুইপুরে (Baruipur) নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় তদন্তে বড় মোড় এল। ঘটনার পুনর্নির্মাণের সময় পুলিশের গুলিতে মৃত্যু হল মামলার অন্যতম অভিযুক্তের। পুলিশের দাবি, অভিযুক্ত হঠাৎ এক পুলিশকর্মীর আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। সেই সময় পুলিশকে লক্ষ্য করে গুলিও চালায়। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিশ। গুলিবিদ্ধ অবস্থায় অভিযুক্তকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে অপরাধস্থলে ঘটনাটির পুনর্নির্মাণের জন্য অভিযুক্তকে নিয়ে যাওয়া হয়েছিল (Baruipur)। রাত প্রায় পৌনে একটা নাগাদ পুনর্নির্মাণ শুরু হওয়ার ঠিক আগে অভিযুক্ত আচমকাই এক পুলিশকর্মীর বন্দুক ছিনিয়ে নেয়। এরপর পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে বলে দাবি তদন্তকারীদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালায়। সেই গুলিতেই গুরুতর জখম হয় অভিযুক্ত।

এই অভিযুক্তকেই ঘটনার আগে নাবালিকার সঙ্গে সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল বলে তদন্তে উঠে এসেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, নাবালিকার দেহ উদ্ধার হওয়ার সময় ঘটনাস্থলেও সে উপস্থিত ছিল এবং পুকুর থেকে দেহ উদ্ধারের সময় বিভিন্নভাবে সক্রিয় ভূমিকা নিয়েছিল। সেই তথ্যও খতিয়ে দেখছিল তদন্তকারী দল (Baruipur)।

উল্লেখ্য, শনিবার থেকে নিখোঁজ ছিল নাবালিকা। রবিবার একটি পুকুর থেকে বস্তাবন্দি অবস্থায় তার দেহ উদ্ধার হয়। ঘটনার পর থেকেই জোরকদমে তদন্ত শুরু করে পুলিশ। বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়। একের পর এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় এবং ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজতে একাধিক জায়গায় তল্লাশি চালানো হয়।

এরই মধ্যে মঙ্গলবার নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি দ্রুত তদন্ত শেষ করে দোষীদের সর্বোচ্চ শাস্তির আশ্বাস দেন। তার কয়েক ঘণ্টার মধ্যেই পুনর্নির্মাণের সময় ঘটে এই নাটকীয় ঘটনা।

অন্যদিকে, মামলার আরও এক গুরুত্বপূর্ণ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। এতদিন সে পলাতক ছিল। বিশেষ বাহিনী, বারুইপুরের বিশেষ তদন্তকারী দল এবং জেলা পুলিশের যৌথ অভিযানে বসিরহাট থেকে তাকে ধরা হয়। মোবাইল ফোনের অবস্থান অনুসরণ করেই অভিযুক্তের সন্ধান মেলে বলে জানিয়েছে পুলিশ। তদন্তকারীদের মতে, এই গ্রেপ্তারের ফলে মামলার তদন্তে আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts