ক্যান্টিনের পথচলা। সেই ক্যান্টিনকে ঘিরেই এবার সামনে এল বিস্ফোরক অভিযোগ। কর্মীদের দাবি, গত কয়েক বছরে একাধিকবার বেতন বৃদ্ধির প্রস্তাব পাঠানো হলেও তা বারবার আটকে দেওয়া হয়েছিল। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন প্রাক্তন মেয়রের তৎকালীন বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক কালীচরণ বন্দ্যোপাধ্যায় (Kalicharan Banerjee)।
সূত্রের দাবি, গত পাঁচ বছরে অন্তত ছয় বার ক্যান্টিনের কর্মীদের বেতন বৃদ্ধির ফাইল অনুমোদনের জন্য পাঠানো হয়েছিল। এমনকি দু’বার সেই প্রস্তাবে অনুমোদনও মিলেছিল। কিন্তু তারপরও সেই ফাইল আর এগোয়নি। অভিযোগ, মাঝপথেই তা আটকে দেওয়া হয় (Kalicharan Banerjee)।
পুরসভার এক আধিকারিক, যিনি নিজের পরিচয় প্রকাশ করতে চাননি, দাবি করেছেন, ক্যান্টিনের কর্মীদের পক্ষ থেকে তিনিই বেতন বৃদ্ধির ফাইল নিয়ে যেতেন। তাঁর অভিযোগ, ফাইল একবার সংশ্লিষ্ট দফতরে পৌঁছলে তা আর বাইরে আসত না। বারবার খোঁজ নিতে গেলে তাঁকে অপমান করে ফিরিয়ে দেওয়া হত বলেও অভিযোগ করেছেন তিনি (Kalicharan Banerjee)।
সবচেয়ে বিস্ময়কর বিষয়, কর্মীদের বেতন হাজার হাজার টাকা নয়, মাত্র পাঁচশো টাকা বাড়ানোর প্রস্তাব ছিল। অভিযোগ, সেই প্রস্তাব নিয়েও প্রশ্ন তোলা হয়েছিল, এতে ব্যক্তিগত লাভ কী। এই মন্তব্যের জেরেই ফাইল আটকে রাখা হয়েছিল বলে দাবি করেছেন সংশ্লিষ্ট আধিকারিক।
ক্যান্টিন সূত্রে আরও জানা গিয়েছে, প্রতি বছর তেইশে জানুয়ারি নেতাজির জন্মদিন উপলক্ষে ক্যান্টিনে গিয়ে কর্মীদের সঙ্গে দেখা করতেন তৎকালীন মেয়র। সেই সময় কর্মীদের বেতন বৃদ্ধির আশ্বাসও দেওয়া হত। কিন্তু বাস্তবে সেই প্রতিশ্রুতি কার্যকর হয়নি বলে অভিযোগ।
সাম্প্রতিক ঘটনাবলির পর কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে ঘিরে একের পর এক অভিযোগ সামনে আসছে। এবার পুরসভার ঐতিহ্যবাহী ক্যান্টিনের কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে ওঠা এই অভিযোগ নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। যদিও এই সমস্ত অভিযোগের বিষয়ে অভিযুক্তের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।







