Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • শেষমেশ লেকটাউন ছাড়ছে ‘মেসি’! এবার কোথায় যাচ্ছে বিতর্কিত মূর্তি?
রাজ্য

শেষমেশ লেকটাউন ছাড়ছে ‘মেসি’! এবার কোথায় যাচ্ছে বিতর্কিত মূর্তি?

Email :2

লেকটাউনের বহুল আলোচিত মেসির মূর্তি (Messi Statue) এবার নতুন ঠিকানা পেতে চলেছে। রাজ্য সরকারের পরিকল্পনা অনুযায়ী, মেরামতের কাজ শেষ হলেই মূর্তিটি ইকো পার্কে স্থাপন করা হবে। শনিবার এই পরিকল্পনার কথা জানিয়ে রসিকতার সুরে মন্তব্য করেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা বিধাননগরের বিধায়ক শারদ্বত মুখোপাধ্যায়।

মন্ত্রী বলেন, আপাতত মূর্তিটি বিশ্রামে রয়েছে। পরে সেটিকে প্রস্তুত করে ইকো পার্কে নিয়ে যাওয়া হবে। একই সঙ্গে তিনি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে বলেন, বিশ্বকাপের সময় যদি সত্যিকারের মেসির আদলে মূর্তি তৈরি করা হত, তাহলে হয়তো এত বিতর্ক তৈরি হত না। তাঁর এই মন্তব্যের পর ফের আলোচনায় উঠে এসেছে লেকটাউনের সেই বহুচর্চিত মূর্তি (Messi Statue)।

গত বছর মেসির (Messi Statue) কলকাতা সফরের সময় ভার্চুয়াল মাধ্যমে এই বিশাল মূর্তির উদ্বোধন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৎকালীন বিধাননগরের বিধায়ক সুজিত বসু। তাঁর উদ্যোগেই মূর্তিটি নির্মাণ করা হয়েছিল। তবে উদ্বোধনের পর থেকেই মূর্তির অবয়ব নিয়ে নানা মহলে প্রশ্ন ওঠে। সামাজিক মাধ্যমে তা নিয়ে ব্যাপক আলোচনা ও রসিকতাও শুরু হয়।

কয়েক মাসের মধ্যেই মূর্তির (Messi Statue) কাঠামো নিয়ে নতুন সমস্যা দেখা দেয়। প্রবল হাওয়ায় সেটি দুলতে শুরু করায় নিরাপত্তার স্বার্থে লেকটাউন থেকে সরিয়ে নেওয়া হয়। বর্তমানে মূর্তিটি বাগুইআটির একটি সরকারি গুদামে রাখা রয়েছে।

সরকারি সূত্রে জানা গিয়েছে, মূর্তিটি সম্পূর্ণ মেরামত করার পর ইকো পার্কে স্থাপন করা হবে। সেখানে পর্যাপ্ত খোলা জায়গা থাকায় নিরাপদভাবেই সেটি বসানো সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। তবে তার আগে প্রয়োজনীয় সব ধরনের প্রযুক্তিগত পরীক্ষা ও মেরামতের কাজ শেষ করা হবে। বর্তমানে ইকো পার্ক কর্তৃপক্ষের চূড়ান্ত অনুমতির অপেক্ষায় রয়েছে রাজ্য সরকার। এরপরই শুরু হবে মূর্তি স্থানান্তরের প্রক্রিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts