Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • বড় ঘোষণা শুভেন্দুর! ইতিমধ্যেই ফিরিয়ে দেওয়া হয়েছে প্রায় ৫ হাজার অনুপ্রবেশকারী, সামনে আরও বড় অভিযান
রাজ্য

বড় ঘোষণা শুভেন্দুর! ইতিমধ্যেই ফিরিয়ে দেওয়া হয়েছে প্রায় ৫ হাজার অনুপ্রবেশকারী, সামনে আরও বড় অভিযান

cm suvedu Adhikari 6
Email :5

রাজ্যে পালাবদলের পর বেআইনি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। তাঁর দাবি, ইতিমধ্যেই প্রায় ৪৮০০ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ফেরত পাঠানো হয়েছে। পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলায় তৈরি হওয়া হোল্ডিং সেন্টারে বর্তমানে ৮৩৬ জনকে আটক রাখা হয়েছে। তাঁদেরও খুব শীঘ্রই বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি।

রবিবার নিউ টাউনে বিজেপি কর্মীদের এক প্রশিক্ষণ শিবিরে যোগ দেন মুখ্যমন্ত্রী (CM Suvendu Adhikari)। সেখানে সরকারের সাম্প্রতিক কাজকর্মের খতিয়ান তুলে ধরতে গিয়ে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপের কথা উল্লেখ করেন তিনি।

শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) বলেন, রাজ্যে পালাবদলের পর থেকেই সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। বেআইনি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কাজ চলছে। সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। পাশাপাশি নাগরিকত্ব সংক্রান্ত আইন কার্যকর করার পর বেআইনি অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া আরও দ্রুত হয়েছে বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী।

সভায় বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু (CM Suvendu Adhikari) বলেন, আগে বেআইনি অনুপ্রবেশকারীদের ধরা হলে জেলে রাখা হত। সেখানে সরকারি খরচে তাঁদের থাকা, খাওয়া ও চিকিৎসার ব্যবস্থা করা হত। কিন্তু এখন আইন মেনে তাঁদের দ্রুত নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। তাঁর দাবি, ইতিমধ্যেই ৪৮০০ জনকে ফেরত পাঠানো হয়েছে এবং আরও ৮৩৬ জন হোল্ডিং সেন্টারে রয়েছেন। তাঁদেরও শিগগিরই ফেরত পাঠানো হবে।

একই সঙ্গে দলের কর্মীদের উদ্দেশে বিশেষ বার্তাও দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, সরকারের বিভিন্ন প্রকল্প ও কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কি না, সে বিষয়ে নজর রাখতে হবে। বিশেষ করে যেসব বিধানসভা এলাকায় বিরোধী দলের বিধায়ক রয়েছেন, সেখানে সরকারি পরিষেবা ও উন্নয়নমূলক কাজের উপর আরও বেশি নজরদারি চালানোর আহ্বান জানান তিনি।

মুখ্যমন্ত্রীর এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সরকারের পদক্ষেপ এবং সীমান্ত নিরাপত্তা নিয়ে আগামী দিনে আরও কী সিদ্ধান্ত নেওয়া হয়, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts