Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • অরূপ কোথায়? বাড়িতে হানা পুলিশের, দরজায় নোটিস সাঁটিয়ে ফিরল বাহিনী
রাজ্য

অরূপ কোথায়? বাড়িতে হানা পুলিশের, দরজায় নোটিস সাঁটিয়ে ফিরল বাহিনী

arup biswas
Email :5

মেসি-কাণ্ডের তদন্তে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে (Aroop Biswas) ঘিরে চাপ ক্রমশ বাড়ছে। সোমবার থানায় হাজিরার কথা থাকলেও তার আগেই তাঁর খোঁজে নিউ আলিপুরের বাড়িতে পৌঁছয় পুলিশ। বিধাননগর দক্ষিণ থানার পুলিশ নিউ আলিপুর থানার সহযোগিতায় অরূপ বিশ্বাসের (Aroop Biswas) বাড়িতে যায়। তবে দীর্ঘক্ষণ অপেক্ষা করেও বাড়ি থেকে কোনও সাড়া মেলেনি বলে পুলিশ সূত্রে খবর।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অরূপ বিশ্বাসের (Aroop Biswas) সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। এরপর তাঁর বাড়ির দরজায় হাজিরার নোটিস লাগিয়ে ফিরে যায় পুলিশ। মেসি-কাণ্ড সংক্রান্ত তদন্তের স্বার্থেই এই পদক্ষেপ করা হয়েছে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের (Aroop Biswas) ভাই স্বরূপ বিশ্বাস গ্রেফতার হয়েছেন। তাঁর বিরুদ্ধে তোলাবাজি ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে টলিউডের বিভিন্ন মহলে স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। গ্রেফতারের পর সেই অভিযোগগুলির অনেকটাই প্রকাশ্যে আসতে শুরু করেছে।

অন্যদিকে, মেসি-কাণ্ডে অরূপ বিশ্বাসকে ইতিমধ্যেই তলব করেছে পুলিশ। তাঁকে নির্দিষ্ট সময়ের মধ্যে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কয়েক দিন আগে এই ঘটনায় নতুন করে অভিযোগ দায়ের হওয়ার পর তদন্তে গতি আসে। অভিযোগপত্রে অরূপ বিশ্বাসের নামও উল্লেখ করা হয়েছে বলে জানা গিয়েছে।

এই মামলায় আগাম জামিনের আবেদনও করেছেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। এর আগে ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্তও তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। ফলে মেসি-কাণ্ডে তদন্ত যত এগোচ্ছে, ততই বাড়ছে রাজনৈতিক ও প্রশাসনিক তৎপরতা।

এদিকে রাজ্যের নতুন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক দায়িত্ব গ্রহণের পরই মেসি-কাণ্ড নিয়ে মন্তব্য করেছিলেন। তিনি জানিয়েছিলেন, ঘটনার সমস্ত নথি খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। সেই আবহেই অরূপ বিশ্বাসের (Aroop Biswas) বাড়িতে পুলিশের উপস্থিতি নতুন করে জল্পনা বাড়িয়েছে।

এখন নজর সোমবারের দিকে। অরূপ বিশ্বাস পুলিশি তলবে সাড়া দিয়ে হাজিরা দেন কি না, সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts