Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • সই জাল কাণ্ডে নতুন মোড়! স্পিকারকে ফের চিঠি অভিষেকের, বাড়ল তৃণমূলের অস্বস্তি
রাজ্য

সই জাল কাণ্ডে নতুন মোড়! স্পিকারকে ফের চিঠি অভিষেকের, বাড়ল তৃণমূলের অস্বস্তি

ritabrata banerjee 3
Email :5

সই জালিয়াতি বিতর্কের আবহে ফের বিধানসভার স্পিকার রথীন্দ্র বসুকে চিঠি দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। চিঠিতে তিনি শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেওয়ার আবেদন জানিয়েছেন। এটি এই বিষয়ে স্পিকারকে লেখা তাঁর দ্বিতীয় চিঠি।

এর আগে প্রথম চিঠি পাওয়ার পর স্পিকার স্পষ্ট জানিয়েছিলেন, কোনও রাজনৈতিক দলের নেতা সরাসরি চিঠি দিয়ে বিরোধী দলনেতা মনোনয়নের আবেদন করতে পারেন না। বিধানসভার নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট দলের বিধায়কদের বৈঠক করতে হয়। সেই বৈঠকে বিরোধী দলনেতা নির্বাচিত হলে তার লিখিত নথি এবং উপস্থিত বিধায়কদের স্বাক্ষর-সহ তা বিধানসভায় জমা দিতে হয়।

মঙ্গলবার পাঠানো দ্বিতীয় চিঠিতেও অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা করার আবেদন জানিয়েছেন। পাশাপাশি নয়না বন্দ্যোপাধ্যায় এবং অসীমা পাত্রকে উপ-বিরোধী দলনেতা হিসেবে মনোনীত করার প্রস্তাবও দেওয়া হয়েছে (Abhishek Banerjee)।

এদিকে সই জালিয়াতি বিতর্ককে কেন্দ্র করে রাজ্য রাজনীতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছে। এই ইস্যুতে সরব হওয়ার পর তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা। রাজনৈতিক মহলে জোর গুঞ্জন, দলের অন্দরে মতভেদ আরও প্রকট হয়েছে। সূত্রের দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন একাধিক বিধায়ক।

এরই মধ্যে সই জালিয়াতি মামলার তদন্তে নতুন পদক্ষেপ করেছে সিআইডি। বাহারুল ইসলাম, সুব্রত রায় এবং অরূপ রায়ের হাতের লেখার নমুনা সংগ্রহের অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তদন্তকারীরা। আদালতের নির্দেশ মিললে ওই তিন বিধায়ককে বিচারকের সামনে উপস্থিত হয়ে হাতের লেখার নমুনা এবং স্বাক্ষর দিতে হবে। পরে বিশেষজ্ঞদের মাধ্যমে তা পরীক্ষা করে দেখা হবে সংশ্লিষ্ট নথিতে থাকা স্বাক্ষরের সঙ্গে মিল রয়েছে কি না।

ফলে বিরোধী দলনেতা নির্বাচন, সই জালিয়াতি তদন্ত এবং দলীয় অন্দরের অস্বস্তি—সব মিলিয়ে তৃণমূলকে ঘিরে রাজনৈতিক জল্পনা আরও তীব্র হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts