Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • মদন মিত্রের বাড়িতে হঠাৎ পুলিশ! তালা ভেঙে ঢুকে কী খুঁজল তদন্তকারীরা?
রাজ্য

মদন মিত্রের বাড়িতে হঠাৎ পুলিশ! তালা ভেঙে ঢুকে কী খুঁজল তদন্তকারীরা?

madan mitra edit
Email :4

রবিবার দুপুরে তৃণমূল বিধায়ক মদন মিত্রের (Madan Mitra) বাড়িতে অভিযান চালায় পুলিশ। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা তাঁর বেলঘরিয়ার ‘উদয় ভিলা’ নামে পরিচিত বাড়িতে পৌঁছে তল্লাশি চালান। এই অভিযানের কথা নিজেই জানিয়েছেন মদন মিত্র (Madan Mitra)। তবে কী কারণে পুলিশ সেখানে গিয়েছিল, সে বিষয়ে তাঁকে কিছু জানানো হয়নি বলে দাবি করেছেন তিনি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই বাড়ি নিয়ে বেশ কিছু অভিযোগ সামনে এসেছে। অভিযোগ, কেন্দ্র সরকারের অধীনস্থ একটি জমিতে বেআইনিভাবে নির্মাণ করা হয়েছে বাড়িটি। দীর্ঘদিন ধরে ওই জায়গায় একটি মহিলা সমবায় সংস্থার কার্যক্রম চলত। পরে সেটি বন্ধ হয়ে যায়। এরপর ওই সম্পত্তি নিয়ে নানা অভিযোগ ওঠে (Madan Mitra)।

বিজেপির দাবি, রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর ওই সম্পত্তি মদন মিত্রের নিয়ন্ত্রণে চলে যায়। তাঁদের অভিযোগ, সেখানে নিয়মিত যাতায়াত করতেন মদন মিত্র এবং তাঁর ঘনিষ্ঠদের কেউ কেউ ওই জায়গায় বেআইনি কাজকর্ম চালাতেন।

শনিবার বিজেপি কর্মীরা বেলঘরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই রবিবার পুলিশ অভিযান চালায় বলে জানা গিয়েছে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের দক্ষিণ বিভাগের ডেপুটি কমিশনারের নেতৃত্বে বেলঘরিয়া ও কামারহাটি থানার পুলিশ সেখানে পৌঁছয়। তাদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর সদস্যরাও ছিলেন।

পুলিশ সূত্রে খবর, বাড়িটি তালাবন্ধ ছিল। পরে তালা ভেঙে ভিতরে প্রবেশ করে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে (Madan Mitra)। কীভাবে কেন্দ্রের অধীনস্থ জমিতে এই নির্মাণ হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। আপাতত বাড়িটি বন্ধ করে দিয়েছে পুলিশ।

ঘটনা নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে মদন মিত্র বলেন, পুলিশ গণতান্ত্রিক ব্যবস্থার অংশ। তারা তদন্ত করতেই পারে। তবে কেন বাড়িতে এসেছে, তা তাঁকে জানানো হয়নি। কারণ জানানো হলে তিনি তদন্তে পূর্ণ সহযোগিতা করবেন বলেও জানান। তিনি বলেন, তিনি কোথাও লুকিয়ে নেই এবং তদন্তে সাহায্য করতে প্রস্তুত।

উল্লেখ্য, এর আগের দিনই একটি রাজনৈতিক কর্মসূচিতে পুলিশকে নিয়ে কড়া মন্তব্য করেছিলেন মদন মিত্র। সেই ঘটনার প্রায় ১৮ ঘণ্টার মধ্যেই তাঁর বাড়িতে পুলিশের এই অভিযান ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

Related Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts