হুগলির পান্ডুয়ায় পুলিশের অভিযানে গ্রেফতার (Arrested) হলেন মহম্মদ জাহাঙ্গির। তাঁর কাছ থেকে একটি দেশি বন্দুক ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার গভীর রাতে পান্ডুয়ার বোসো এলাকায় অভিযান চালিয়ে জাহাঙ্গির-সহ মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর আসে যে কয়েকজন ব্যক্তি ওই এলাকায় জড়ো হয়ে ডাকাতির পরিকল্পনা করছে (Arrested)। সেই খবরের ভিত্তিতে পান্ডুয়া থানার পুলিশ অভিযান চালায়। অভিযানের সময় মহম্মদ জাহাঙ্গির ও তাঁর ছেলে মহম্মদ সেলিমকে আটক করা হয়। পাশাপাশি শেখ ভোম্বল, শেখ রাজু এবং শেখ সাদ্দামকেও গ্রেফতার করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন সেখান থেকে পালিয়ে যায়।
পুলিশের দাবি, জেরার সময় ধৃতরা (Arrested) স্বীকার করেছে যে তারা ডাকাতির উদ্দেশ্যেই সেখানে জড়ো হয়েছিল। ধৃতদের কাছ থেকে একটি দেশি বন্দুক, এক রাউন্ড কার্তুজ, একটি সাবল, একটি লোহার রড এবং একটি চপার উদ্ধার করা হয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, ধৃত মহম্মদ জাহাঙ্গিরের (Arrested) বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক অপরাধমূলক অভিযোগ রয়েছে। রবিবার ধৃতদের চুঁচুড়া আদালতে তোলা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পান্ডুয়া থানার পুলিশ।










