Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • এক মাসেই বড় সিদ্ধান্ত! ৫ থেকে বেড়ে ৪০ সদস্যের মন্ত্রিসভা, কারা পেলেন বড় দায়িত্ব?
রাজ্য

এক মাসেই বড় সিদ্ধান্ত! ৫ থেকে বেড়ে ৪০ সদস্যের মন্ত্রিসভা, কারা পেলেন বড় দায়িত্ব?

west bengal cabinet ministers
Email :5

সরকার গঠনের এক মাসের মধ্যেই বড়সড় সম্প্রসারণ করল শুভেন্দু অধিকারী সরকার (WB Cabinet Ministers)। সোমবার লোকভবনে এক অনুষ্ঠানে নতুন করে শপথ নিলেন পঁয়ত্রিশ জন মন্ত্রী। এর ফলে রাজ্য মন্ত্রিসভার সদস্য সংখ্যা বেড়ে দাঁড়াল চল্লিশে।

নতুন মন্ত্রিসভায় রয়েছেন পূর্ণমন্ত্রী, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং প্রতিমন্ত্রী পদে দায়িত্ব পাওয়া একাধিক বিধায়ক (WB Cabinet Ministers)। শপথবাক্য পাঠ করান রাজ্যপাল আর এন রবি। শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে রাজনৈতিক মহলে ছিল ব্যাপক উৎসাহ।

এদিন শপথ নেওয়া নেতাদের মধ্যে রয়েছেন তাপস রায়, দীপক বর্মন, জগন্নাথ চট্টোপাধ্যায়, শারদ্বত মুখোপাধ্যায়, স্বপন দাশগুপ্ত, সজল ঘোষ, শঙ্কর ঘোষ, অর্জুন সিং, অশোক দিন্দা, ইন্দ্রনীল খাঁ, মালতী রাভা রায়, রাজেশ মাহাতো-সহ আরও অনেকে। পাশাপাশি আউশগ্রামের কলিতা মাজি এবং কান্দির গার্গী দাস ঘোষের শপথও বিশেষভাবে নজর কেড়েছে (WB Cabinet Ministers)।

সরকারি সূত্রে জানা গিয়েছে, তাপস রায়, দীপক বর্মন, শঙ্কর ঘোষ, মনোজ ওঁরাও, অর্জুন সিং, গৌরীশঙ্কর ঘোষ, জগন্নাথ চট্টোপাধ্যায়, স্বপন দাশগুপ্ত, কল্যাণ চক্রবর্তী, দুধকুমার মণ্ডল, অজয় পোদ্দার এবং অরূপ কুমার দাস পূর্ণমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। অন্যদিকে ইন্দ্রনীল খাঁ, মালতী রাভা রায় এবং রাজেশ মাহাতো স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে দায়িত্ব সামলাবেন। এছাড়াও উনিশ জন বিধায়ক প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

গত ৪ মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর রাজ্যে নতুন সরকার গঠন করে বিজেপি। ৯ মে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং প্রথম দফার মন্ত্রীরা শপথ নিয়েছিলেন। সেই সময় সীমিত সংখ্যক মন্ত্রী নিয়ে প্রশাসনিক কাজ শুরু হয়েছিল। এবার পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠনের মাধ্যমে প্রশাসনিক কাঠামো আরও শক্তিশালী হল বলে মনে করছে রাজনৈতিক মহল।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন মন্ত্রিসভায় উত্তরবঙ্গ, জঙ্গলমহল, দক্ষিণবঙ্গ এবং শহরাঞ্চলের প্রতিনিধিদের গুরুত্ব দেওয়া হয়েছে। একইসঙ্গে অভিজ্ঞ নেতা এবং নতুন প্রজন্মের জনপ্রতিনিধিদের মধ্যে ভারসাম্য রাখার চেষ্টা করা হয়েছে।

এখন সবচেয়ে বড় প্রশ্ন, নতুন মন্ত্রীরা কোন কোন দপ্তরের দায়িত্ব পান। বিকেলের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দপ্তর বণ্টনের ঘোষণা করতে পারেন বলে প্রশাসনিক সূত্রে খবর। সেই সিদ্ধান্তের দিকেই এখন নজর রাজনৈতিক মহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts