মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া নির্দেশের পরেই শনিবার গভীর রাতে কলকাতার একাধিক সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে সারপ্রাইজ ভিজিট করলেন স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম (Health Secretary)। রাত সাড়ে বারোটা থেকে প্রায় আড়াইটে পর্যন্ত চলে এই আকস্মিক পরিদর্শন। পার্ক সার্কাস ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতাল, এসএসকেএম, কলকাতা মেডিক্যাল কলেজ, শিয়ালদহ এনআরএস মেডিক্যাল কলেজ এবং বেলগাছিয়া আরজি কর মেডিক্যাল কলেজ-সহ একাধিক হাসপাতালে যান তিনি (Health Secretary)।
সূত্রের খবর, স্বাস্থ্যসচিব প্রথমে পার্ক সার্কাসের ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে পৌঁছন (Health Secretary)। তাঁর সঙ্গে কোনও নিরাপত্তারক্ষী বা নীলবাতি লাগানো গাড়ি ছিল না। হাসপাতাল কর্তৃপক্ষও আগে থেকে কিছু জানতে পারেননি। আচমকা স্বাস্থ্যসচিবকে দেখে অনেকেই হতবাক হয়ে যান।
সম্প্রতি সরকারি হাসপাতালগুলির পরিষেবা নিয়ে বড় নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, কলকাতার সব সরকারি হাসপাতালে নিয়মিত নজরদারি চালাতে হবে এবং সারপ্রাইজ ভিজিট শুরু করতে হবে। সাধারণ মানুষ যাতে কোনও সমস্যায় না পড়েন, তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, প্রয়োজনে তিনিও হঠাৎ করে হাসপাতালে পরিদর্শনে যাবেন। পাশাপাশি জেলার বিধায়কদেরও হাসপাতালে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখতে বলা হয়েছে (Health Secretary)।
শুধু স্বাস্থ্য দফতর নয়, অন্যান্য দফতরের কাজ নিয়েও কড়া অবস্থান নিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, খুব দ্রুত কেন্দ্রীয় প্রকল্পগুলির কাজ শুরু করতে হবে। কোনও ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না। ইতিমধ্যেই একচল্লিশটি দফতরের সচিবদের নিয়ে বৈঠকের নির্দেশ দেওয়া হয়েছে। এক মাসের মধ্যে বিভিন্ন দফতরের বাজেট তৈরির কাজ শেষ করার নির্দেশও দিয়েছেন তিনি।
স্বাস্থ্য ও শিক্ষা দফতরকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, নিজে স্বাস্থ্য দফতর ও শিক্ষা দফতরে গিয়ে কাজের অগ্রগতি খতিয়ে দেখবেন। পাশাপাশি টালিগঞ্জের সমস্যা দ্রুত সমাধানের নির্দেশও দিয়েছেন তিনি।
মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, অতীতে জনস্বাস্থ্য ও কারিগরি দফতরে নিয়ম মেনে টেন্ডার হয়নি বলে অভিযোগ ছিল। এবার থেকে সমস্ত টেন্ডার সরকারি নিয়ম মেনেই করতে হবে বলে স্পষ্ট নির্দেশ দিয়েছেন তিনি।










