পকসো মামলায় অভিযুক্ত নিজের ছেলেকেই পুলিশের হাতে তুলে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী বান্দি সঞ্জয় কুমার (Union Minister)। তাঁর ছেলে বান্দি সাই ভগীরথের বিরুদ্ধে এক নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। সেই অভিযোগের ভিত্তিতেই হায়দরাবাদ পুলিশের হাতে তাঁকে তুলে দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় মন্ত্রী (Union Minister) লিখিত বিবৃতিতে জানিয়েছেন, “সত্যমেব জয়তে। অভিযোগ সামনে আসার পর এবং আইনের প্রতি শ্রদ্ধা রেখেই আমরা আমাদের ছেলেকে আইনজীবীদের মাধ্যমে পুলিশের হাতে তুলে দিয়েছি।”
তিনি (Union Minister) আরও বলেন, “আমার ছেলে হোক বা সাধারণ মানুষ, আইনের চোখে সবাই সমান। প্রত্যেকেরই আইন মেনে চলা উচিত। আমাদের ছেলে বারবার দাবি করেছে সে নির্দোষ। অভিযোগ দায়ের হওয়ার পর থেকেই আমরা ওকে আত্মসমর্পণ করার পরামর্শ দিয়েছিলাম।”
মন্ত্রী (Union Minister) দাবি করেছেন, প্রথমে তাঁদের আইনজীবীরা মনে করেছিলেন এই মামলা আদালতেই খারিজ হয়ে যেতে পারে এবং তাঁর ছেলে জামিন পেয়ে যাবে। সেই কারণেই আত্মসমর্পণে কিছুটা দেরি হয়। পরে পরিস্থিতি বদলাতে তিনি নিজেই ছেলেকে পুলিশের হাতে তুলে দেন।
অভিযোগকারী নাবালিকার মায়ের দাবি, তাঁর মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন ভগীরথ। সেই সম্পর্কের সুযোগ নিয়েই নাবালিকাকে যৌন হেনস্থা করা হয় বলে অভিযোগ। এমনকি জোর করে মদ্যপান করানোর অভিযোগও উঠেছে মন্ত্রীপুত্রের বিরুদ্ধে।
এই অভিযোগের ভিত্তিতেই পুলিশের তরফে ভগীরথের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করা হয়েছিল।
তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত। ভগীরথের দাবি, পরিচয়ের সূত্রে ওই কিশোরী তাঁকে একটি পারিবারিক অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিল। সেখানে পৌঁছনোর পর তাঁকে বিয়ের জন্য চাপ দেওয়া হয় এবং পাঁচ কোটি টাকা দাবি করা হয় বলেও পাল্টা অভিযোগ করেছে সে।
এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। কেন্দ্রীয় মন্ত্রীর পরিবারের সদস্যের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ ওঠায় দেশজুড়ে শুরু হয়েছে জোর আলোচনা।











