Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • তৃণমূলে ভাঙনের সুর? নেতাদের সতর্ক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়
রাজ্য

তৃণমূলে ভাঙনের সুর? নেতাদের সতর্ক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

mamata banerjee and abhishek banerjee after loss
Email :5

দলের ভরাডুবির পর থেকেই তৃণমূলের অন্দরে ক্ষোভ বাড়ছিল। একের পর এক নেতা প্রকাশ্যে দলের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেন। কেউ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন, আবার কেউ দলের ‘কর্পোরেট নীতি’ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। এই পরিস্থিতিতে এবার কড়া বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

দলীয় বৈঠকে মমতা (Mamata Banerjee) স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কারও কোনও অভিযোগ বা মতামত থাকলে তা দলের ভিতরে জানাতে হবে। বাইরে গিয়ে দলের বিরুদ্ধে মন্তব্য করা চলবে না। প্রকাশ্যে একে অপরের বিরুদ্ধে কথা বলা নিয়েও তিনি তীব্র অসন্তোষ প্রকাশ করেন।

মমতা (Mamata Banerjee) বলেন, “যাঁদের কিছু বলার আছে, তাঁরা দলকে বলুন। বাইরে গিয়ে কিছু বলবেন না।” একইসঙ্গে তিনি জানিয়ে দেন, যাঁরা দল ছাড়তে চান, তাঁদের তিনি আটকাবেন না। নেত্রীর কথায়, “যাঁরা চলে যেতে চান, তাঁরা চলে যান। আমি কাউকে আটকাব না। কিন্তু যাঁরা কঠিন সময়েও থেকে যাবেন, তাঁরা নিরেট সোনা।”

দলের ভিতরে নতুন করে সংগঠন গড়ে তোলার কথাও বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামী সাত দিনের মধ্যে বিভিন্ন এলাকার সাংগঠনিক রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি ব্লক, টাউন ও অঞ্চল স্তরে ছোট ছোট মিছিল এবং সভা শুরু করার কথাও জানিয়েছেন।

দলীয় কর্মীদের মনোবল বাড়াতে পার্টি অফিস সংস্কারের নির্দেশও দিয়েছেন তৃণমূল নেত্রী (Mamata Banerjee)। তিনি বলেছেন, প্রতিটি পার্টি অফিস রং করতে হবে এবং ভাঙা অংশ মেরামত করতে হবে। প্রয়োজনে তিনি নিজেও পার্টি অফিস রং করবেন বলেও মন্তব্য করেন।

এছাড়াও ঘরছাড়াদের তালিকা সরাসরি কালীঘাটে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন মমতা। কোনও আইনি সমস্যায় পড়লে চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ করার কথাও বলা হয়েছে।

রাজনৈতিক মহলের মতে, সাম্প্রতিক পরিস্থিতিতে দলের ভিতরে যে অসন্তোষ তৈরি হয়েছে, তা সামাল দিতেই সক্রিয় হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে তিনি বুঝিয়ে দিয়েছেন, এখনও দলের নিয়ন্ত্রণ তাঁর হাতেই রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts