Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • সিন্ডিকেট-তোলাবাজি করলে সরাসরি বহিষ্কার! বিজেপির বৈঠকে কড়া সিদ্ধান্ত
রাজ্য

সিন্ডিকেট-তোলাবাজি করলে সরাসরি বহিষ্কার! বিজেপির বৈঠকে কড়া সিদ্ধান্ত

bengal bjp
Email :4

রাজ্যে প্রথমবার বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পরই দলীয় শৃঙ্খলা নিয়ে কড়া অবস্থান নিল বিজেপি। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, কোনও নেতা-কর্মীর বেসামাল আচরণ বরদাস্ত করা হবে না (Bengal BJP)। দলবিরোধী কাজ করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে বহিষ্কারও করা হতে পারে। এই নির্দেশের বাইরে নন সদ্য নির্বাচিত বিধায়করাও।

শুক্রবার নিউটাউনের একটি হোটেলে বিজেপির গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে (Bengal BJP)। সূত্রের খবর, বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য, কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশল, বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী-সহ জেলা সভাপতি এবং জেলা ইনচার্জরা।

বৈঠকে শমীক ভট্টাচার্য (Bengal BJP) স্পষ্ট করে দেন, কোনওভাবেই সিন্ডিকেট, তোলাবাজি বা দখলদারি চলবে না। টোটো, অটো বা স্থানীয় ব্যবসার উপর নিয়ন্ত্রণ কায়েম করার চেষ্টাও বরদাস্ত করা হবে না বলে জানানো হয়েছে। পাশাপাশি বিরোধী দলের কার্যালয় দখল করার বিরুদ্ধেও কড়া বার্তা দেওয়া হয়েছে।

দলীয় (Bengal BJP) সূত্রে খবর, এদিন বিজেপির ভিতরে ‘তৃণমূলীকরণ’ ঠেকাতেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়। শমীক জানান, বর্তমানে তৃণমূলের বহু নেতা বিজেপিতে যোগ দিতে চাইছেন। তবে আপাতত অন্য দল থেকে কাউকে দলে নেওয়া যাবে না। এই নির্দেশ অমান্য করলে কঠোর শাস্তির মুখে পড়তে হতে পারে বলেও স্পষ্ট জানানো হয়েছে।

শুধু সাধারণ কর্মী নয়, বিধায়কদেরও একই নিয়ম মানতে হবে। দলীয় নেতৃত্ব জানিয়ে দিয়েছে, কোনওভাবেই ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়া চলবে না। মানুষের সঙ্গে আরও বেশি যোগাযোগ বাড়ানোর উপরও জোর দেওয়া হয়েছে। শমীক ভট্টাচার্যের বক্তব্য, বিধায়কদের নিয়মিত গ্রামে যেতে হবে এবং ভোটারদের ধন্যবাদ জানাতে হবে।

এদিকে কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশল জেলা সভাপতিদের কোর কমিটির সঙ্গে মিলেমিশে কাজ করার নির্দেশ দিয়েছেন (Bengal BJP)। তিনি বলেন, কোনও সিদ্ধান্ত একা নেওয়া যাবে না। উন্নয়নমূলক কাজের ক্ষেত্রেও কোর কমিটির মতামত নিতে হবে।

জানা গিয়েছে, প্রতিটি জেলায় ১৫ সদস্যের কোর কমিটি তৈরি করা হবে। আগামী সপ্তাহের মধ্যেই সেই কমিটি গঠনের নির্দেশ দিয়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব।

ক্ষমতায় আসার পর দলীয় ভাবমূর্তি ধরে রাখতে এবং সংগঠনের ভিত মজবুত করতেই বিজেপি এই কড়া অবস্থান নিয়েছে বলে রাজনৈতিক মহলের মত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts