Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • মুখ্যমন্ত্রী হয়েই বড় সিদ্ধান্ত! পুলিশ-ডিএমদের নিয়ে জরুরি বৈঠকে শুভেন্দু
রাজ্য

মুখ্যমন্ত্রী হয়েই বড় সিদ্ধান্ত! পুলিশ-ডিএমদের নিয়ে জরুরি বৈঠকে শুভেন্দু

suvendu Adhikari 10
Email :5

ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকেই কাজে নেমে পড়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর সোমবার প্রথমবার নবান্নে যাচ্ছেন তিনি। আর সেই সফর ঘিরে প্রশাসনিক মহলে তৎপরতা তুঙ্গে।

সোমবার দুপুরে নবান্নের সভাঘরে প্রথম প্রশাসনিক বৈঠক করবেন শুভেন্দু অধিকারী। রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদের নিয়ে এই বৈঠক হওয়ার কথা। পাশাপাশি জেলাশাসক এবং পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গেও আলাদা বৈঠক করবেন নতুন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)।

শুভেন্দুর (Suvendu Adhikari) প্রথম নবান্ন সফর ঘিরে নিরাপত্তা জোরদার করেছে কলকাতা এবং হাওড়া পুলিশ। রবিবারই নবান্নে পৌঁছে যান কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দ এবং হাওড়া পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী। তাঁদের সঙ্গে ছিলেন একাধিক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক।

নবান্ন চত্বর এবং সভাঘরের নিরাপত্তা খতিয়ে দেখা হয়। কোথায় কী নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, তা সরেজমিনে পর্যালোচনা করেন পুলিশ আধিকারিকরা। মুখ্যমন্ত্রীর যাতায়াত থেকে বৈঠকের নিরাপত্তা— সব দিকেই বিশেষ নজর দেওয়া হচ্ছে। পরে নবান্নের সভাঘরে নিরাপত্তা নিয়ে জরুরি বৈঠকও করেন দুই পুলিশ কমিশনার।

নবান্ন সূত্রে খবর, সোমবার প্রথমে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন শুভেন্দু। এরপর দুপুরে জেলাশাসকদের সঙ্গে আলাদা বৈঠকের সম্ভাবনা রয়েছে। বিকেলে রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গেও বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী। সেখানে উপস্থিত থাকতে পারেন রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার এবং বিভিন্ন জেলার এসপি ও কমিশনারেটের আধিকারিকরা।

জানা গিয়েছে, রাজ্যের সামগ্রিক প্রশাসনিক পরিস্থিতি এবং উন্নয়নমূলক কাজ নিয়েই মূলত আলোচনা হবে এই বৈঠকগুলিতে। সব জেলাশাসককে স্বশরীরে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

শপথ নেওয়ার পর থেকেই প্রশাসনে দ্রুত সক্রিয় হয়ে ওঠায় শুভেন্দু অধিকারীর প্রথম নবান্ন সফর ঘিরে রাজনৈতিক মহলেও জোর চর্চা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts