Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ‘এটা রাজনৈতিক বার্তা’! মধ্যমগ্রাম হত্যাকাণ্ডে তীব্র বিস্ফোরণ শমীকের
রাজ্য

‘এটা রাজনৈতিক বার্তা’! মধ্যমগ্রাম হত্যাকাণ্ডে তীব্র বিস্ফোরণ শমীকের

shamik bhattas
Email :7

মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহকারী চন্দ্রনাথ রথকে গুলি করে খুনের ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। বুধবার ঘটনার পর বৃহস্পতিবার সকালে বারাসত হাসপাতালে পৌঁছে এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ করলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)।

তিনি (Samik Bhattacharya) অভিযোগ করেন, পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে। তাঁর দাবি, গত ১৫ বছর ধরে রাজ্যে প্রশাসনকে ধ্বংস করা হয়েছে এবং পুলিশের রাজনৈতিক ব্যবহার করা হয়েছে। এর ফলে অপরাধীরা এখন নিজেদের নিরাপদ মনে করছে বলেও মন্তব্য করেন তিনি।

শমীকের (Samik Bhattacharya) অভিযোগ, বারাসত ও মধ্যমগ্রাম এলাকা দীর্ঘদিন ধরে নানা অপরাধমূলক কর্মকাণ্ডের কেন্দ্র হয়ে উঠেছে। তাঁর দাবি, ভুয়ো আধার কার্ড, রেশন কার্ড এবং ভোটার পরিচয়পত্র তৈরির চক্র এই অঞ্চল থেকেই চলছে। দেশের বিভিন্ন প্রান্তে ধরা পড়া অনুপ্রবেশকারীদের জেরা করে এই তথ্য সামনে এসেছে বলেও দাবি করেন তিনি।

তিনি আরও প্রশ্ন তোলেন, এই হত্যাকাণ্ড কি কোনও রাজনৈতিক বার্তা দেওয়ার জন্য করা হয়েছে কি না। তাঁর মতে, আগামী কয়েক দিনের গুরুত্বপূর্ণ রাজনৈতিক সফরের আগে এই ধরনের ঘটনা পরিকল্পিতভাবে উত্তেজনা তৈরির চেষ্টা হতে পারে।

শমীক (Samik Bhattacharya) ভট্টাচার্য বলেন, রাজ্যে একাধিক জায়গায় অস্থির পরিস্থিতি তৈরি করা হচ্ছে, যা তিনি অস্বীকার করছেন না। তবে তাঁর দলীয় কর্মীদের এবং প্রশাসনকে শান্তি বজায় রাখার নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি।

চন্দ্রনাথ রথের মৃত্যুকে তিনি সম্পূর্ণ পরিকল্পিত এবং প্রতিহিংসামূলক রাজনৈতিক হত্যাকাণ্ড বলে দাবি করেন। তাঁর বক্তব্য, নিহত ব্যক্তি কোনও রাজনৈতিক নেতা নন, তিনি ছিলেন একজন অরাজনৈতিক এবং প্রাক্তন সেনা কর্মী। তাই তাঁকে এইভাবে খুন করার উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

এই ঘটনার পর রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। প্রশাসন ঘটনার তদন্ত চালাচ্ছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts