Shopping cart

TnewsTnews
  • Home
  • জেলা
  • পিসি ভাইপো কালীঘাটে গিয়ে চা খাবেন! বিস্ফোরক বার্তা দিলীপের
জেলা

পিসি ভাইপো কালীঘাটে গিয়ে চা খাবেন! বিস্ফোরক বার্তা দিলীপের

dilip ghosh
Email :3

বিধানসভা নির্বাচনের ফলের ট্রেন্ডে স্পষ্ট হয়ে উঠছে বাংলার রাজনৈতিক পরিবর্তনের ছবি। দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে এগোচ্ছে বিজেপি।

খড়গপুর সদর কেন্দ্রে শুরু থেকেই তৃণমূল এবং বিজেপির মধ্যে জোর লড়াই চলছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ (Dilip Ghosh) এগিয়ে যান এবং ব্যবধান বাড়তে থাকে। এই কেন্দ্রেই রাজনৈতিক জীবনের শুরু এবং সাফল্য পেয়েছিলেন তিনি। আবার সেই পুরনো কেন্দ্রে ফিরে এসে জয়ের দিকে এগোচ্ছেন তিনি।

ফলের ট্রেন্ড নিয়ে দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, তাঁদের কর্মীরা সংযত থাকবেন। তিনি দাবি করেন, বিজেপির কর্মীরা শৃঙ্খলাবদ্ধ এবং আদর্শে বিশ্বাসী। আসন সংখ্যা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, দুইশোর কম নয়, বাংলার মানুষ দিলে ভরপুরই দেন।

এদিকে তৃণমূল নেত্রী কর্মীদের গণনাকেন্দ্রে থাকার বার্তা দিলেও, তা নিয়ে কটাক্ষ করেন দিলীপ ঘোষ। তাঁর মতে, মানুষ এখন সব বুঝে গিয়েছে এবং পরিবর্তনের পক্ষে রায় দিচ্ছে।

রাজ্যজুড়ে একের পর এক কেন্দ্রে তৃণমূল পিছিয়ে পড়ছে। একাধিক মন্ত্রীও পিছিয়ে রয়েছেন। বিভিন্ন জেলায় বিজেপির এগিয়ে থাকার ছবি দেখা যাচ্ছে।

ভোটের ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই বিজেপি কর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। এই ট্রেন্ডে স্পষ্ট, রাজ্যে পালাবদলের সম্ভাবনা জোরালো হচ্ছে (Dilip Ghosh) ।

সব মিলিয়ে, দীর্ঘ সময় পর বাংলার রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts