Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • কাল বিকেল চারটের সময় সাংবাদিক বৈঠক! হারের পর কী বলবেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়
রাজ্য

কাল বিকেল চারটের সময় সাংবাদিক বৈঠক! হারের পর কী বলবেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়

mamata banerjee after defeat
Email :7

বিধানসভা ভোটে বড় ধাক্কার মুখে পড়েছে তৃণমূল। ভবানীপুর কেন্দ্রে পরাজিত হয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই পরিস্থিতিতে মঙ্গলবার কালীঘাটের বাসভবনে সাংবাদিক বৈঠক ডাকলেন তিনি। বিকেল চারটায় এই বৈঠক হবে। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও উপস্থিত থাকবেন।

দীর্ঘদিন ক্ষমতায় থাকার পর এবার বড় ব্যবধানে পিছিয়ে পড়েছে তৃণমূল। রাজ্যের একাধিক কেন্দ্রে পরাজয়ের মুখ দেখতে হয়েছে দলকে। মুর্শিদাবাদ, কলকাতা এবং পূর্ব বর্ধমানের মতো গুরুত্বপূর্ণ এলাকাতেও ভালো ফল করতে পারেনি তারা (Mamata Banerjee)।

এদিকে গণনার দিন বিকেলে শাখাওয়াত মেমোরিয়াল গণনাকেন্দ্রে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। পরে বেরিয়ে এসে তিনি গুরুতর অভিযোগ করেন। তাঁর দাবি, তাঁকে মারধর করা হয়েছে এবং গণনায় অনিয়ম হয়েছে। তিনি বলেন, তাঁকে ঢুকতে বাধা দেওয়া হয়েছে এবং অনেক আসনে ভোট চুরি হয়েছে।

এই ঘটনার পরই রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। তৃণমূল নেত্রীর এই অভিযোগ ঘিরে শুরু হয়েছে জোর আলোচনা (Mamata Banerjee)।

এদিকে তাঁর পাশে দাঁড়িয়েছেন বিরোধী নেতা রাহুল গান্ধী। তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, নির্বাচনে অনিয়ম হয়েছে এবং বহু আসনে ফল প্রভাবিত হয়েছে বলে তাঁর মত।

এই অবস্থায় মঙ্গলবারের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেন, তার দিকে নজর থাকবে রাজনৈতিক মহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts