Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ভোট গণনার দিনই ঝড়ের তাণ্ডব! বাংলার আবহাওয়ায় বড় সতর্কবার্তা!
রাজ্য

ভোট গণনার দিনই ঝড়ের তাণ্ডব! বাংলার আবহাওয়ায় বড় সতর্কবার্তা!

kalboishakhi
Email :5

গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে (Weather Update)। পাশাপাশি দক্ষিণ-পূর্ব বাংলাদেশের উপরেও রয়েছে আর একটি ঘূর্ণাবর্ত। এর ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। তাই এখনই থামছে না ঝড়বৃষ্টি। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, আর দক্ষিণবঙ্গে কলকাতা-সহ বিভিন্ন জেলায় হালকা বৃষ্টির সঙ্গে ঝড় চলবে। আগামী মঙ্গলবার পর্যন্ত গোটা রাজ্যে সতর্কতা জারি রয়েছে।

সোমবার ভোট গণনার দিনে আবহাওয়া আরও খারাপ হতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে, সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। এই কারণে দক্ষিণবঙ্গে কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের আটটি জেলায় হলুদ সতর্কতা রয়েছে (Weather Update)।

আবহাওয়া দফতর (Weather Update) জানিয়েছে, ভোট গণনার দিন দুপুরের পর থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরে ঝড়-বৃষ্টির দাপট বেশি থাকবে। অন্য জেলাগুলিতেও ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে।

উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং থেকে মালদহ পর্যন্ত বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে হাওয়া বইতে পারে (Weather Update)।

শনিবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্য জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। রবিবার থেকে ঝড়বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে কালবৈশাখীর আশঙ্কা রয়েছে। সেখানে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

সব মিলিয়ে আগামী কয়েক দিন রাজ্যের আবহাওয়া অস্থিরই থাকবে বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts