Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • ভবানীপুরে বড় দাবি শুভেন্দুর! ‘শুধু এক ওয়ার্ডেই লিড পাবেন মমতা’—চাঞ্চল্যকর মন্তব্য!
রাজ্য

ভবানীপুরে বড় দাবি শুভেন্দুর! ‘শুধু এক ওয়ার্ডেই লিড পাবেন মমতা’—চাঞ্চল্যকর মন্তব্য!

suvendu Adhikari 2
Email :139

ভবানীপুরে ভোটগ্রহণ শেষ হলেও রাজনৈতিক উত্তাপ এখনও কমেনি। বৃহস্পতিবার রাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের স্ট্রং রুমে গিয়ে প্রায় চার ঘণ্টা বসে থাকায় ক্ষোভ প্রকাশ করেছিল বিজেপি। তার পরের দিনই বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এক দলীয় বৈঠকে বড় দাবি করেন।

শুক্রবার বিকেলে অরফ্যানগঞ্জ রোডে ভবানীপুর বিধানসভার নির্বাচনী কার্যালয়ে দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি (Suvendu Adhikari)। সেখানে বিভিন্ন ওয়ার্ডে কত ভোট পড়েছে, কোন বুথে কেমন ফল হতে পারে, তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ৬৩, ৭০, ৭১, ৭২, ৭৩, ৭৪ এবং ৮২ নম্বর ওয়ার্ডের ভোটের হিসাব বিশেষভাবে জানতে চান তিনি বুথ এজেন্টদের কাছ থেকে। কর্মীদের পক্ষ থেকে তাঁকে জানানো হয়, ভবানীপুরে মোট এক লক্ষ ঊনচল্লিশ হাজারের বেশি ভোট পড়েছে।

সূত্রের খবর, ৭৭ নম্বর ওয়ার্ড নিয়ে তিনি (Suvendu Adhikari) বিশেষ কিছু জানতে চাননি। কারণ তাঁর দাবি, শুধুমাত্র ওই ওয়ার্ডেই মমতা বন্দ্যোপাধ্যায় লিড বাড়াতে পারেন। এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

মুখ্যমন্ত্রীর স্ট্রং রুমে উপস্থিতির পরই সতর্ক হয়ে ওঠেন শুভেন্দু অধিকারী। সেই কারণেই তিনি দ্রুত এই বৈঠক ডাকেন বলে জানা গিয়েছে। ভবানীপুরে ভোটের ফল ঘোষণার আগে এই বৈঠক ও মন্তব্য ঘিরে উত্তেজনা আরও বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts