Shopping cart

TnewsTnews
  • Home
  • বিদেশ
  • ক্ষমতা ছাড়ার আগেই সুবিধা নিশ্চিত! ইউনুসকে ঘিরে বিস্ফোরক অভিযোগ
বিদেশ

ক্ষমতা ছাড়ার আগেই সুবিধা নিশ্চিত! ইউনুসকে ঘিরে বিস্ফোরক অভিযোগ

Email :9

বাংলাদেশে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের ঝড় উঠেছে ড. মহম্মদ ইউনুসকে ঘিরে (Bangladesh)। অভিযোগ, ক্ষমতায় থাকাকালীন নিজের জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করেছিলেন তিনি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পদ ছাড়ার ঠিক আগে নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করে সরকারি নিরাপত্তা সুবিধা বজায় রাখার নির্দেশ দেন। তবে নতুন সরকার সেই সিদ্ধান্তে পরিবর্তন আনল। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার ইউনুসের এই বিশেষ মর্যাদার মেয়াদ কমিয়ে এক বছর থেকে ছয় মাস করে দিয়েছে (Bangladesh)।

জানা গিয়েছে, জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগে গত ফেব্রুয়ারি মাসে একটি সরকারি নির্দেশ জারি করে ইউনুসকে (Bangladesh) ভিভিআইপি হিসেবে ঘোষণা করা হয়েছিল। সেই নির্দেশে বলা হয়েছিল, দায়িত্ব ছাড়ার পরও এক বছর পর্যন্ত তিনি বিশেষ নিরাপত্তা সুবিধা পাবেন। কিন্তু নতুন সরকার গঠনের কয়েক মাসের মধ্যেই সেই সময়সীমা কমিয়ে দেওয়া হয়েছে। এর ফলে তাঁর জন্য নির্ধারিত বিশেষ নিরাপত্তা ব্যবস্থার মেয়াদও কমে গেল।

অন্যদিকে, ইউনুসের শাসনকালে বিদেশের সঙ্গে হওয়া কিছু চুক্তি নিয়েও প্রতিবাদ শুরু হয়েছে (Bangladesh)। সোমবার ঢাকায় বিক্ষোভ মিছিল বের হয়। জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু হওয়া এই মিছিল সংসদের দিকে যায়। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, দেশের স্বার্থের বিরুদ্ধে গিয়ে কিছু চুক্তি করা হয়েছিল এবং সেগুলি বাতিল করতে হবে। বিভিন্ন বামপন্থী সংগঠনের কর্মী-সমর্থকেরা এই আন্দোলনে অংশ নেন এবং সংসদের স্পিকারের কাছে স্মারকলিপিও জমা দেন।

এই পরিস্থিতিতে ইউনুসকে ঘিরে সমালোচনা আরও তীব্র হয়েছে। দেশের এক প্রবীণ আইনজীবী মন্তব্য করেছেন, তাঁর মতো একজনের হাতে দেশের শাসনভার থাকা লজ্জার বিষয়। সব মিলিয়ে, বাংলাদেশের রাজনীতিতে এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে এবং আগামী দিনে এই ইস্যু আরও বড় আকার নিতে পারে বলে মনে করা হচ্ছে।

Related Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts