Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ভোটের আগে বড় ধাক্কা! বাইক মিছিল বন্ধে হাইকোর্টের কড়া নির্দেশ
রাজ্য

ভোটের আগে বড় ধাক্কা! বাইক মিছিল বন্ধে হাইকোর্টের কড়া নির্দেশ

calcutta high court
Email :13

দ্বিতীয় দফার ভোটের আগে বাইক চলাচল নিয়ে নতুন নিয়ম চালু হল। কলকাতা হাইকোর্ট-এর (Calcutta High Court) ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের আগের নির্দেশে কিছু পরিবর্তন এনে সোমবার থেকেই বাইক মিছিল এবং একসঙ্গে একাধিক বাইক নিয়ে চলাফেরার উপর নিষেধাজ্ঞা জারি করেছে। বিচারপতি শম্পা সরকার-এর বেঞ্চ এই নির্দেশ দেয়।

এর আগে প্রথম দফার ভোটের আগে নির্বাচন কমিশন বাইক চলাচল নিয়ে বিশেষ নির্দেশিকা জারি করেছিল। সেখানে বলা হয়েছিল, ভোটের ৭২ ঘণ্টা আগে থেকে কোনও বাইক মিছিল করা যাবে না। এছাড়া সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত বাইক নিয়ে রাস্তায় বেরোনোর উপরও নিষেধাজ্ঞা ছিল। শুধু জরুরি প্রয়োজনে, যেমন হাসপাতালে যাওয়া বা সন্তানকে স্কুল থেকে আনা, সেই ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছিল। প্রয়োজন ছাড়া বাইকের পিছনে কাউকে বসানো যাবে না বলেও জানানো হয়েছিল।

এই নির্দেশের বিরুদ্ধে মামলা হলে বিচারপতি (Calcutta High Court) কৃষ্ণা রাও-এর সিঙ্গল বেঞ্চ সেই ৭২ ঘণ্টার নিয়ম বাতিল করে ১২ ঘণ্টা করে দেয়। অর্থাৎ ভোটের ১২ ঘণ্টা আগে থেকে বাইকের পিছনে যাত্রী বসানোর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়।

এরপর নির্বাচন কমিশন এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় (Calcutta High Court)। নতুন নির্দেশে আদালত জানায়, দ্বিতীয় দফার ভোটের ৪৮ ঘণ্টা আগে থেকে দল বেঁধে বাইক চালানো যাবে না। তবে কেউ একা বা স্বাভাবিকভাবে বাইক নিয়ে বেরোলে তাতে কোনও বাধা দেওয়া যাবে না।

এই নতুন নিয়মের ফলে ভোটের আগে আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন আরও সতর্ক থাকবে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts