Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ট্রাম্পকে লক্ষ্য করে গুলি! নৈশভোজে রুদ্ধশ্বাস মুহূর্ত, অল্পের জন্য রক্ষা
বিদেশ

ট্রাম্পকে লক্ষ্য করে গুলি! নৈশভোজে রুদ্ধশ্বাস মুহূর্ত, অল্পের জন্য রক্ষা

trump gunman attack
Email :5

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-কে (Donald Trump) লক্ষ্য করে ফের হামলার চেষ্টা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ওয়াশিংটনে একটি হোটেলে নৈশভোজের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। সেই সময় আচমকাই এক যুবক গুলি চালায় বলে জানা গিয়েছে। তবে এই ঘটনায় ট্রাম্প (Donald Trump) অক্ষত রয়েছেন। দ্রুত তাঁকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স-সহ অন্যরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে ওই নৈশভোজে প্রায় দুই হাজার ছয়শো অতিথি উপস্থিত ছিলেন। সাংবাদিক, অভিনেতা-সহ বহু বিশিষ্ট ব্যক্তি সেখানে যোগ দিয়েছিলেন। নৈশভোজের পর প্রেসিডেন্টের ভাষণ দেওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই আচমকা ভিড়ের মধ্যে থেকে পরপর গুলির শব্দ শোনা যায়। পাঁচ থেকে আট রাউন্ড গুলি চালানো হয়েছে বলে জানা গিয়েছে (Donald Trump)।

গুলির শব্দে মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই প্রাণ বাঁচাতে টেবিলের নিচে আশ্রয় নেন, আবার কেউ কেউ ছুটে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন। ঘটনাস্থলের একটি ভিডিওতেও দেখা গিয়েছে, হঠাৎ গুলি চলতেই নিরাপত্তা বাহিনীর সদস্যরা দ্রুত প্রেসিডেন্টকে ঘিরে ফেলেন এবং তাঁকে সরিয়ে নিয়ে যান (Donald Trump)।

শেষ খবর অনুযায়ী, হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় নিরাপত্তা বাহিনীর এক সদস্য আহত হয়েছেন বলেও জানা গিয়েছে। তবে এত কড়া নিরাপত্তার মধ্যেও কীভাবে বন্দুকবাজ সেখানে ঢুকল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থার খামতি খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts