Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ট্রাম্পের উপর হামলায় কড়া প্রতিক্রিয়া মোদির! গণতন্ত্র নিয়ে বড় বার্তা
দেশ

ট্রাম্পের উপর হামলায় কড়া প্রতিক্রিয়া মোদির! গণতন্ত্র নিয়ে বড় বার্তা

donald trump pm modi edit
Email :131

শনিবার রাতে ওয়াশিংটন ডিসির একটি হোটেলে নৈশভোজ চলাকালীন আচমকা গুলি চালায় এক বন্দুকবাজ। প্রেসিডেন্ট ট্রাম্পকে লক্ষ্য করে পরপর গুলি চালানো হয় বলে জানা গিয়েছে। তবে তিনি অক্ষত রয়েছেন। দ্রুত তাঁকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স-সহ অন্যান্যরা। ওই অনুষ্ঠানে প্রায় দুই হাজার ছয়শো অতিথি উপস্থিত ছিলেন। সাংবাদিক থেকে অভিনেতা—অনেক বিশিষ্ট ব্যক্তি সেখানে আমন্ত্রিত ছিলেন। নৈশভোজের পর ট্রাম্পের ভাষণ দেওয়ার কথা থাকলেও তার আগেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে (PM Modi)।

ঘটনার পর সমাজমাধ্যমে নরেন্দ্র মোদি (PM Modi) লেখেন, ওয়াশিংটনের হোটেলে হামলার ঘটনায় প্রেসিডেন্ট, ফার্স্ট লেডি এবং ভাইস প্রেসিডেন্ট সকলেই সুস্থ আছেন জেনে তিনি আশ্বস্ত। তাঁদের সুস্থতা ও দীর্ঘ জীবন কামনা করেন তিনি। পাশাপাশি তিনি বলেন, গণতন্ত্রে হিংসার কোনও স্থান নেই এবং এই ধরনের ঘটনার তীব্র নিন্দা হওয়া উচিত (PM Modi)।

এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই একাধিক প্রশ্ন উঠেছে। হামলাকারী কে এবং কীভাবে এত কড়া নিরাপত্তা ভেঙে সে ভিতরে ঢুকল, তা নিয়ে তদন্ত চলছে। আন্তর্জাতিক পরিস্থিতির প্রেক্ষিতে এই হামলার পিছনে কোনও বড় যোগ রয়েছে কি না, তা নিয়েও জল্পনা তৈরি হয়েছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে ইরানের কোনও যোগ নেই এবং এটি একক হামলা বলেই মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts