Shopping cart

TnewsTnews
  • Home
  • বিদেশ
  • গুরুতর আহত খামেনেই! গুঞ্জনের মাঝে চাঞ্চল্যকর বার্তা, ‘শত্রুর মনোবল ভেঙে গিয়েছে’
বিদেশ

গুরুতর আহত খামেনেই! গুঞ্জনের মাঝে চাঞ্চল্যকর বার্তা, ‘শত্রুর মনোবল ভেঙে গিয়েছে’

mojtoba khamenei
Email :7

আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলার পর ইরানের শীর্ষ নেতা মোজতবা খামেনেইয়ের (Mojtoba Khamenei) শারীরিক অবস্থা নিয়ে যখন নানা জল্পনা ছড়িয়ে পড়েছে, ঠিক সেই সময়ই সামনে এল তাঁর বার্তা। শুক্রবার জাতির উদ্দেশে দেওয়া এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, দেশের মানুষের ঐক্যই শত্রুর মনোবল ভেঙে দিয়েছে।

তিনি (Mojtoba Khamenei) বলেন, দেশের মানুষ একজোট হয়ে শত্রুর মোকাবিলা করছে এবং এই ঐক্যই ইরানকে আরও শক্তিশালী করে তুলবে। তাঁর কথায়, এই ঐক্যের সামনে শত্রুরা দুর্বল হয়ে পড়বে। একইসঙ্গে তিনি অভিযোগ করেন, আমেরিকা ও ইজরায়েল মিডিয়াকে ব্যবহার করে মানুষের মনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তবে সেই চেষ্টা সফল হবে না বলেই দাবি তাঁর।

এদিকে তাঁর শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক মহলে নানা খবর ছড়িয়েছে। কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, হামলায় তিনি (Mojtoba Khamenei) গুরুতরভাবে আহত হয়েছেন এবং তাঁর শরীরের একাধিক অংশে অস্ত্রোপচার হয়েছে। মুখ ও ঠোঁটে আঘাত লাগার কারণে কথা বলতে সমস্যাও হচ্ছে বলে জানা গিয়েছে। এমনকী তাঁর একটি পা কেটে ফেলতে হয়েছে বলেও খবর।

এই পরিস্থিতিতে তাঁকে এখনও জনসমক্ষে আনা হয়নি। তাঁর কোনও সাম্প্রতিক ছবি বা ভিডিও প্রকাশ করা হয়নি। জানা যাচ্ছে, ইচ্ছাকৃতভাবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি চান না আহত অবস্থায় দেশের মানুষের সামনে আসতে। খুব সীমিত সংখ্যক মানুষই বর্তমানে তাঁর সঙ্গে দেখা করতে পারছেন (Mojtoba Khamenei) ।

এছাড়া এই হামলায় তাঁর পরিবারেরও বড় ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। তাঁর স্ত্রী ও এক সন্তানের মৃত্যুর খবর সামনে এসেছে। এমন কঠিন পরিস্থিতির মধ্যেই তাঁর এই বার্তা প্রকাশ্যে এল।

এই ঘটনার পর আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ইরানের এই বার্তা পরিস্থিতিকে কোন দিকে নিয়ে যায়, এখন সেদিকেই নজর বিশ্বজুড়ে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts