Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • ফের সতর্ক করল ভারত! জরুরি প্রয়োজন না থাকলে এই দেশে যেতে বারণ
দেশ

ফের সতর্ক করল ভারত! জরুরি প্রয়োজন না থাকলে এই দেশে যেতে বারণ

indian advisory
Email :4

ইরানকে ঘিরে ফের গুরুত্বপূর্ণ সতর্কতা জারি করল ভারত (Indian Embassy Advisory)। ভারতীয় নাগরিকদের আপাতত জরুরি প্রয়োজন ছাড়া ইরানে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে। তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশ জারি করেছে।

সাম্প্রতিক সময়ে ইরান এবং আমেরিকার মধ্যে উত্তেজনা কিছুটা কমলেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। দুই দেশের মধ্যে শান্তি ও সমঝোতা নিয়ে আলোচনা এগোলেও এখনও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে মতপার্থক্য রয়েছে। সেই কারণেই নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক অবস্থান নিয়েছে ভারত (Indian Embassy Advisory)।

দূতাবাস (Indian Embassy Advisory) জানিয়েছে, ইরানের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির উপর নিয়মিত নজর রাখা হচ্ছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারতীয় নাগরিকদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।

যাঁরা বর্তমানে ইরানে বসবাস করছেন, তাঁদেরও অতিরিক্ত সতর্ক থাকার কথা বলা হয়েছে (Indian Embassy Advisory)। আশপাশের পরিস্থিতি সম্পর্কে নিয়মিত খোঁজ রাখতে, নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য সংগ্রহ করতে এবং স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে চলতে বলা হয়েছে।

এছাড়া যাঁরা বর্তমানে ইরানে রয়েছেন অথবা শীঘ্রই সেখানে যাওয়ার পরিকল্পনা করছেন, তাঁদের ভারতীয় দূতাবাসে নিজেদের তথ্য নথিভুক্ত করার পরামর্শ দেওয়া হয়েছে। দূতাবাসের তরফে নিয়মিত আপডেট প্রকাশ করা হচ্ছে বলেও জানানো হয়েছে।

আন্তর্জাতিক পরিস্থিতির দ্রুত পরিবর্তনের কারণে ভারতীয় নাগরিকদের সর্বদা সতর্ক থাকার এবং সরকারি নির্দেশিকা অনুসরণ করার আবেদন জানিয়েছে দূতাবাস। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ইরান সফর নিয়ে সতর্ক অবস্থান বজায় রাখার পরামর্শই দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts