দ্বিতীয় দফার ভোটের আগে প্রচারে কোনও খামতি রাখছেন না তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার দিনভর ব্যস্ত কর্মসূচি ছিল তাঁর। গোপালনগর মোড় থেকে পরমহংসদেব রোড পর্যন্ত পদযাত্রা করেন তিনি। এর আগে হাওড়া মধ্য কেন্দ্রের তৃণমূল প্রার্থীর সমর্থনে হাওড়া ময়দানে জনসভা করেন। পরে হরিসভা স্ট্রিট থেকে কার্ল মার্ক্স সরণি পর্যন্ত আরও একটি পদযাত্রায় অংশ নেন Mamata Banerjee)।।
এদিন কলকাতা বন্দরের তৃণমূল প্রার্থী ও বিদায়ী মন্ত্রী ফিরহাদ হাকিমের সমর্থনে সভা করেন মমতা। সেখানে তিনি বলেন, ববিকে ভোট দেবেন কি দেবেন না, সেটা আপনাদের সিদ্ধান্ত। তবে যদি তাঁকে ভোট না দেন, তাহলে তিনি মানুষের জন্য কাজ করবেন কীভাবে Mamata Banerjee)।।
প্রচারের মাঝেই আবেগপ্রবণ হয়ে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee)।। তিনি বলেন, তাঁর মায়ের অপারেশনের সময় তিন বোতল রক্তের প্রয়োজন ছিল। সেই সময় ফিরহাদ হাকিম রক্ত দিয়ে তাঁর মায়ের প্রাণ বাঁচিয়েছিলেন। তিনি জানান, সেই ঘটনার কথা তিনি কখনও ভুলতে পারবেন না। তাঁর মা মারা যাওয়ার সময়ও ববি অনেক দায়িত্ব সামলেছিলেন এবং সেই সময় তিনিই প্রথম ফোন করেছিলেন ববিকে।
মমতা আরও বলেন, ববি তাঁর পরিবারের সদস্যের মতো। তাঁর কথায়, ববির মা ব্রাহ্মণ এবং বাবা মুসলমান, এটাই ভারতের আসল চিত্র। তিনি জানান, সব ধর্ম ও সব মানুষের প্রতি তাঁর সমান শ্রদ্ধা রয়েছে। তিনি সবসময় সবাইকে নিয়ে চলতে চান এবং সংকীর্ণ রাজনীতি করেন না।
এই সভা থেকেই বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, বিজেপিকে একটি ভোটও না দেওয়ার জন্য মানুষের কাছে আবেদন করছেন। তাঁর অভিযোগ, এসআইআর-এর মাধ্যমে মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে এবং পরবর্তীতে এনআরসি চালু করার পরিকল্পনা রয়েছে। তিনি স্পষ্ট জানান, বাংলায় কোনওভাবেই এনআরসি বা ডিটেনশন ক্যাম্প হতে দেওয়া হবে না।













