Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • বড় স্বস্তি তৃণমূলে! ৮০০ নেতার গ্রেফতারিতে স্থগিতাদেশ
রাজ্য

বড় স্বস্তি তৃণমূলে! ৮০০ নেতার গ্রেফতারিতে স্থগিতাদেশ

calcutta high court
Email :4

ভোটের আগে বড় স্বস্তি পেল তৃণমূল শিবির। প্রায় ৭০০ থেকে ৮০০ তৃণমূল নেতা ও কর্মীর সম্ভাব্য গ্রেফতারি নিয়ে তৈরি তালিকার উপর স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে, এই তালিকায় থাকা কাউকে আগামী ৩০ জুন পর্যন্ত গ্রেফতার করা যাবে না (Calcutta High Court)।

ভোটে অশান্তির আশঙ্কা দেখিয়ে সতর্কতামূলক গ্রেফতারির নামে তৃণমূলের নেতাদের আটক করা হতে পারে, এই অভিযোগ তুলে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল আদালতে (Calcutta High Court)। সেই তালিকায় তৃণমূলের বিধায়ক, কাউন্সিলর এবং একাধিক গুরুত্বপূর্ণ সাংগঠনিক নেতার নাম ছিল বলে জানা যায়। এমনকি আসন্ন নির্বাচনের প্রার্থী হিসেবেও কয়েকজনের নাম ছিল সেই তালিকায়।

মামলাকারীর পক্ষ থেকে আদালতে (Calcutta High Court) দাবি করা হয়, আইন ভাঙলে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত, কিন্তু কোনও নির্দিষ্ট কারণ ছাড়াই এভাবে একটি বড় তালিকা তৈরি করে গ্রেফতারির নির্দেশ দেওয়া ঠিক নয়। এতে ক্ষমতার অপব্যবহারের আশঙ্কা রয়েছে। রাজ্যের পক্ষ থেকেও এই বক্তব্যকে সমর্থন করা হয় এবং বলা হয়, শুধু আশঙ্কার ভিত্তিতে কাউকে চিহ্নিত করা যায় না।
অন্যদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়, তাদের লক্ষ্য শান্তিপূর্ণ নির্বাচন করা। অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে, নির্বাচনের সময় হামলা ও অশান্তির ঘটনা ঘটেছে, তাই আগাম সতর্কতা নেওয়া হচ্ছে। তবে আদালতের এই নির্দেশে আপাতত ওই তালিকায় থাকা নেতাদের গ্রেফতারির সম্ভাবনা বন্ধ হল।

এই রায় ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। ভোটের মুখে এই সিদ্ধান্তে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts