Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • ‘বহিরাগত’ বিতর্কে বড় মোচড়! ৭৩টি বিশেষ ট্রেনে ফিরছে পরিযায়ী শ্রমিক, বিস্ফোরক দাবি বিজেপির
রাজ্য

‘বহিরাগত’ বিতর্কে বড় মোচড়! ৭৩টি বিশেষ ট্রেনে ফিরছে পরিযায়ী শ্রমিক, বিস্ফোরক দাবি বিজেপির

shamik bhattacherjeew
Email :5

বিধানসভা নির্বাচনের উত্তপ্ত আবহে ফের নতুন করে শুরু হয়েছে ‘বহিরাগত’ বিতর্ক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, বাইরে থেকে লোক এনে ভোট করানো হচ্ছে। সেই অভিযোগের জবাব দিতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya) চাঞ্চল্যকর দাবি করেছেন। তাঁর কথায়, মুখ্যমন্ত্রী যা বলেছেন, তা আংশিকভাবে ঠিকই, তবে সেই ভোটাররা বাংলারই মানুষ।

সাংবাদিক বৈঠকে শমীক (Shamik Bhattacharya) বলেন, ভোট দেওয়ার জন্য ৭৩টি বিশেষ ট্রেনে করে ভিনরাজ্যে কর্মরত বাংলার পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনা হচ্ছে। তাঁর দাবি, গুজরাটের সুরাট, মহারাষ্ট্র-সহ বিভিন্ন জায়গায় কাজ করা বহু শ্রমিক নিজেদের রাজ্যে ফিরে আসছেন ভোট দেওয়ার জন্য। তাই তাঁদের ‘বহিরাগত’ বলা ঠিক নয়।

শমীক (Shamik Bhattacharya) আরও বলেন, যারা জীবিকার জন্য বাইরে গিয়েছিলেন, তারাই এখন নিজের ভোটাধিকার প্রয়োগ করতে ফিরছেন। আগে বাংলাভাষী হওয়ার কারণে যাঁদের উপর অন্য রাজ্যে নির্যাতনের অভিযোগ উঠেছিল, তাঁরাই এখন নিজের রাজ্যে ফিরে ভোট দিতে চাইছেন। ইতিমধ্যেই উত্তরবঙ্গের অনেক শ্রমিক ফিরে এসেছেন, এবার দক্ষিণবঙ্গের মানুষও ফিরছেন বলে জানান তিনি।

বিজেপির দাবি, এই শ্রমিকদের ফেরাতে দলের তরফে কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে, আবার অনেকেই নিজের উদ্যোগে ফিরছেন। অন্যদিকে তৃণমূলের অভিযোগ, বাইরে থেকে লোক এনে ভোটের পরিবেশ প্রভাবিত করার চেষ্টা চলছে।

এই দুই বিপরীত দাবি ঘিরে রাজ্য রাজনীতিতে উত্তেজনা বেড়েছে। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, এই পরিযায়ী শ্রমিকদের ফিরে আসা ভোটের ফলে বড় প্রভাব ফেলতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts