Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ভোটের আগে বড় সিদ্ধান্ত! ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে মদের দোকান, কড়া নজরে নির্বাচন কমিশন
রাজ্য

ভোটের আগে বড় সিদ্ধান্ত! ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে মদের দোকান, কড়া নজরে নির্বাচন কমিশন

liquor shop
Email :3

ভোটের আগে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে থেকে বন্ধ থাকবে মদের দোকান (Liquor shop)। শুধু তাই নয়, ভোটের ফল ঘোষণার দিনেও রাজ্যজুড়ে মদ বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সোমবার এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে কমিশন।

এবার বাংলায় দুই দফায় ভোট হবে। প্রথম দফার ভোট ২৩ এপ্রিল এবং দ্বিতীয় দফার ভোট ২৯ এপ্রিল। ভোটগণনা হবে ৪ মে। নিয়ম অনুযায়ী, ভোট শুরুর ৪৮ ঘণ্টা আগে থেকে ভোট শেষ না হওয়া পর্যন্ত কোনও হোটেল, রেস্তরাঁ বা দোকানে মদ বিক্রি করা যাবে না। সেই নিয়ম মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে (Liquor shop)।

প্রথম দফায় উত্তরবঙ্গ, জঙ্গলমহল এবং দক্ষিণবঙ্গের ১৫২টি বিধানসভা কেন্দ্রে ভোট হবে। তাই ওই সব এলাকায় নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ থাকবে মদের দোকান। দ্বিতীয় দফায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি কেন্দ্রগুলিতে একই নিয়ম কার্যকর হবে। আর ভোটগণনার দিন ৪ মে গোটা রাজ্যেই বন্ধ থাকবে মদ বিক্রি (Liquor shop)।

কমিশনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, এই নিয়ম না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভোটের সময় যাতে কোনও অশান্তি না হয়, সেই লক্ষ্যেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। অতীতে ভোটকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জায়গায় হিংসার ঘটনা ঘটেছে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ ও মালদহে উত্তেজনার নজির রয়েছে। যদিও সাম্প্রতিক লোকসভা নির্বাচন তুলনামূলক শান্তিপূর্ণ ছিল।

আসন্ন নির্বাচনেও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কমিশন বিশেষভাবে সতর্ক। ভোটের কাজে যুক্ত সমস্ত আধিকারিকদের শুধু কমিশনের নির্দেশ মেনে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। কোনও রাজনৈতিক প্রভাব যেন কাজে না পড়ে, সে দিকেও নজর রাখা হচ্ছে। পুলিশ প্রশাসনকেও সতর্ক থাকতে বলা হয়েছে। কোথাও কোনও অশান্তি দেখা দিলে সঙ্গে সঙ্গে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এই সব ব্যবস্থার মধ্যেই ভোটের আগে মদ বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চাইছে নির্বাচন কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts