Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • লোকসভায় বড় ধাক্কা! মহিলা সংরক্ষণ বিল পাশ না হতেই তড়িঘড়ি বৈঠকে মোদী
দেশ

লোকসভায় বড় ধাক্কা! মহিলা সংরক্ষণ বিল পাশ না হতেই তড়িঘড়ি বৈঠকে মোদী

pm modi cabinet meeting
Email :6

লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পাশ করাতে ব্যর্থ হওয়ার পরেই তৎপর হল কেন্দ্র। ১৩১ তম সংবিধান সংশোধনী বিল পাস না হওয়ায় রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। এই পরিস্থিতির মধ্যেই আজ সকালে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)।

তবে সূত্রের খবর, এই বৈঠকে মহিলা সংরক্ষণ বিল নিয়ে আলোচনা মূল বিষয় নয়। বরং মধ্যপ্রাচ্যের চলতি যুদ্ধ পরিস্থিতি এবং তার প্রভাব ভারতের বাজার ও অর্থনীতির উপর কতটা পড়ছে, সেটাই প্রধান আলোচ্য বিষয় হতে চলেছে। আজ সকাল সাড়ে এগারোটায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। আগের বৈঠকে যে নির্দেশগুলি দেওয়া হয়েছিল, সেগুলি কতটা কার্যকর হয়েছে এবং দেশের স্বার্থ রক্ষায় বিভিন্ন মন্ত্রক কী পদক্ষেপ নিয়েছে, তা খতিয়ে দেখবেন প্রধানমন্ত্রী (PM Modi)।

জানা গিয়েছে, আজকের বৈঠকের পাশাপাশি নিরাপত্তা বিষয়ক কমিটি এবং অর্থনৈতিক বিষয়ক কমিটির বৈঠকও হবে। একই সঙ্গে কয়েকটি নতুন প্রকল্পের অনুমোদনও দেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে।

উল্লেখযোগ্য বিষয় হল, পশ্চিম এশিয়ার সংঘাত শুরু হওয়ার পর এটি তৃতীয়বার নিরাপত্তা সংক্রান্ত উচ্চপর্যায়ের বৈঠক। মার্চ মাসে প্রথম বৈঠক হয়েছিল, আর চলতি মাসের শুরুতে দ্বিতীয় বৈঠকে প্রধানমন্ত্রী সমস্ত মন্ত্রীদের নির্দেশ দিয়েছিলেন, যাতে সাধারণ মানুষের প্রয়োজনীয় পণ্যের কোনও অভাব না হয় এবং সেগুলি সহজে পাওয়া যায় (PM Modi)।

এর আগে জ্বালানি গ্যাস এবং পেট্রোলিয়ামজাত পণ্যের সরবরাহ নিয়েও বিস্তারিত খোঁজ নিয়েছিলেন প্রধানমন্ত্রী। পাশাপাশি আসন্ন কৃষি মরশুমের কথা মাথায় রেখে সারের পর্যাপ্ত মজুত রাখার নির্দেশও দিয়েছিলেন। এছাড়া যুদ্ধ সংক্রান্ত সঠিক তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার উপর জোর দিয়েছিলেন, যাতে ভুয়ো খবর ছড়িয়ে না পড়ে।

এই পরিস্থিতিতে কেন্দ্রের এই ধারাবাহিক বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। দেশের অর্থনীতি ও সাধারণ মানুষের স্বার্থ সুরক্ষিত রাখতে সরকার কতটা প্রস্তুত, এখন সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts