Shopping cart

TnewsTnews
  • Home
  • জেলা
  • বাংলায় ‘বুলডোজার’ চালানোর হুঁশিয়ারি! সালানপুর থেকে বিস্ফোরক বার্তা যোগীর
জেলা

বাংলায় ‘বুলডোজার’ চালানোর হুঁশিয়ারি! সালানপুর থেকে বিস্ফোরক বার্তা যোগীর

yogi adityamath w
Email :5

বিধানসভা নির্বাচনকে ঘিরে পশ্চিম বর্ধমানের রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে। বৃহস্পতিবার সালানপুরে নির্বাচনী সভা থেকে তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। সভা থেকে তিনি দাবি করেন, বাংলায় মাফিয়া রাজ শেষ করতে হলে ‘বুলডোজার’ দরকার।

বারাবনি বিধানসভার সালানপুর ব্লকের একটি মাঠে বিজেপি প্রার্থী অরিজিৎ রায়ের সমর্থনে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে যোগী (Yogi Adityanath) বলেন, উত্তরপ্রদেশে ডবল ইঞ্জিন সরকার আসার পর মাফিয়াদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। তাঁর দাবি, সেই একই মডেল বাংলাতেও প্রয়োগ করা প্রয়োজন।

যোগীর অভিযোগ, তাঁর সভা বানচাল করার জন্য আগের রাত থেকেই এলাকায় অশান্তি তৈরির চেষ্টা করা হয়েছে। বিজেপির পতাকা খুলে ফেলার অভিযোগও তোলেন তিনি। এই প্রসঙ্গ টেনে তিনি বলেন, একসময় উত্তরপ্রদেশেও একই পরিস্থিতি ছিল, কিন্তু এখন সেখানে আইনশৃঙ্খলা অনেকটাই শক্তিশালী হয়েছে।

এদিন তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও তুলেছেন যোগী (Yogi Adityanath)। তিনি বলেন, গত কয়েক বছরে বাংলায় কয়লা, বালি ও মাটির মাফিয়ারা সক্রিয় হয়েছে এবং সাধারণ মানুষের টাকা লুট হচ্ছে। কেন্দ্র থেকে উন্নয়নের জন্য টাকা এলেও ‘কাটমানি’র কারণে তা মানুষের কাছে পৌঁছচ্ছে না বলেও দাবি করেন তিনি।

বাংলার অর্থনীতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে যোগী বলেন, একসময় দেশকে পথ দেখাত বাংলা, কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে। তাঁর মতে, কংগ্রেস, বাম এবং তৃণমূল—এই তিন শক্তির জন্যই রাজ্যের শিল্প ও কৃষি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিজেপি প্রার্থী অরিজিৎ রায়ের পক্ষে ভোট চেয়ে যোগী বলেন, বিজেপিকে জেতালে বাংলায় ডবল ইঞ্জিন সরকার গড়ে উঠবে এবং তবেই মাফিয়া ও দুষ্কৃতীদের হাত থেকে মুক্তি মিলবে। তাঁর বক্তব্য, শান্তি ও উন্নয়ন ফেরাতে বিজেপিকেই সুযোগ দিতে হবে।

এই সভা থেকে স্পষ্ট যে, আসন্ন নির্বাচনে উত্তরপ্রদেশের প্রশাসনিক মডেলকে সামনে রেখেই বাংলার ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে বিজেপি। অন্যদিকে, এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts