Shopping cart

TnewsTnews
  • Home
  • জেলা
  • “বাংলা রবীন্দ্রনাথের, বাবরের নয়”—কোচবিহার থেকে বিস্ফোরক হুঁশিয়ারি হিমন্তর
জেলা

“বাংলা রবীন্দ্রনাথের, বাবরের নয়”—কোচবিহার থেকে বিস্ফোরক হুঁশিয়ারি হিমন্তর

himanta bisha sharma
Email :3

বিধানসভা নির্বাচনের আগে বাংলার রাজনীতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। তারই মধ্যে কোচবিহারের একটি নির্বাচনী সভা থেকে বিস্ফোরক মন্তব্য করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sharma)। তিনি স্পষ্ট ভাষায় বলেন, বাংলা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের, কোনওভাবেই বাবরের নয়।

বৃহস্পতিবার বিজেপি প্রার্থীর সমর্থনে কোচবিহারে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে হিমন্ত (Himanta Biswa Sharma) একাধিক ইস্যুতে তৃণমূল সরকারকে আক্রমণ করেন। সেই সময় হুমায়ুনকে লক্ষ্য করে তীব্র কটাক্ষ করেন তিনি। তাঁর অভিযোগ, বাংলায় বাবরি মসজিদ তৈরির কথা বলা হচ্ছে, যা কোনওভাবেই মেনে নেওয়া যায় না।

হিমন্ত (Himanta Biswa Sharma) বলেন, এই দেশ কারও ব্যক্তিগত সম্পত্তি নয় যে যাঁর ইচ্ছে তিনি নিজের মতো করে সিদ্ধান্ত নেবেন। কেউ বাবরের নামে, কেউ আবার অন্য কোনও ঐতিহাসিক ব্যক্তির নামে মসজিদ তৈরির কথা বলছেন—এভাবে চলতে পারে না। তাঁর কথায়, বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমি, এই পরিচয়ই সবার আগে মনে রাখা উচিত।

এখানেই থেমে থাকেননি তিনি। সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে হিমন্ত বলেন, যারা এই ধরনের কথা বলছেন, তারা যদি সত্যিই সাহসী হন, তবে অসমে গিয়ে একই কথা বলে দেখান। তাঁর দাবি, বাংলায় কৃষ্ণ মন্দির হতে পারে, কিন্তু বাবরি মসজিদের মতো বিতর্কিত কোনও বিষয়কে সামনে আনা উচিত নয়।

এই প্রসঙ্গে তৃণমূল সরকারকেও নিশানা করেন তিনি। হিমন্তের অভিযোগ, রাজ্যের শাসক দলের মদত থাকাতেই এই ধরনের বক্তব্য দেওয়ার সাহস পাচ্ছেন কিছু নেতা। ফলে এই ইস্যুতে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে (Himanta Biswa Sharma)।

প্রথম দফার ভোটের আর বেশি দেরি নেই। তার আগেই এই ধরনের মন্তব্যে বাংলার নির্বাচনী পরিবেশ আরও গরম হয়ে উঠেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts