নির্বাচনের আগে উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ (HS Result) হবে না বলে ইঙ্গিত মিলেছে সংসদ সূত্রে। ফলে ফল প্রকাশ কিছুটা পিছিয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। এখন অনুমান করা হচ্ছে, মে মাসের দ্বিতীয় সপ্তাহের শুরুর দিকে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত হতে পারে।
এবার উচ্চমাধ্যমিক শিক্ষাব্যবস্থায় (HS Result) বড় পরিবর্তন আনা হয়েছে। সেমিস্টার পদ্ধতি চালু হওয়ায় বছরে দু’বার পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এই নতুন ব্যবস্থায় ছাত্রছাত্রীদের উপর একবারে বার্ষিক পরীক্ষার চাপ কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।
সংসদের নিয়ম অনুযায়ী, প্রথমে মাধ্যমিকের ফল প্রকাশ করা হবে। তারপর তার কয়েক দিনের মধ্যেই উচ্চমাধ্যমিকের (HS Result)ফল প্রকাশের প্রক্রিয়া শুরু হবে। বর্তমানে উত্তরপত্র মূল্যায়নের কাজ দ্রুত গতিতে চলছে।
তবে নির্বাচনের কারণে অনেক শিক্ষক ও সরকারি কর্মী ভোটের কাজে ব্যস্ত থাকায় ফলপ্রকাশের তারিখ পিছিয়ে যেতে পারে। জানা যাচ্ছে, মে মাসের সাত বা আট তারিখ নাগাদ মাধ্যমিকের ফল প্রকাশ হতে পারে। তার দু’তিন দিনের মধ্যেই উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে।
এই নতুন সময়সূচি এবং সেমিস্টার পদ্ধতি শিক্ষাব্যবস্থায় একটি নতুন পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। এর ফলে পড়ুয়ারা আরও স্বস্তিতে পরীক্ষা দিতে পারবে বলে মনে করা হচ্ছে। এখন সবাই অপেক্ষা করছে কবে প্রকাশ পাবে তাদের পরিশ্রমের ফল (HS Result)।












