Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • দুয়ারে স্বাস্থ্য থেকে পাকা বাড়ি, একের পর এক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
জেলা

দুয়ারে স্বাস্থ্য থেকে পাকা বাড়ি, একের পর এক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

mamata banerjee purulia a
Email :4

নির্বাচনী প্রচারে নতুন করে একাধিক জনমুখী প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রবিবারের সভা থেকে তিনি জানান, স্বাস্থ্যসাথী প্রকল্পের আদলে এবার রাজ্যজুড়ে চালু হবে ‘দুয়ারে স্বাস্থ্য পরিষেবা’। এর ফলে মানুষের বাড়ির কাছেই পৌঁছে যাবে চিকিৎসা ব্যবস্থা (Mamata Banerjee)।

সভা থেকে তিনি (Mamata Banerjee) দাবি করেন, কৃষকদের জন্য ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। আলু চাষিদের জন্য বিমা ও ক্ষতিপূরণের ব্যবস্থা রয়েছে এবং ফসল নষ্ট হলে আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে। পাশাপাশি বন্যার সময় কেন্দ্রীয় সরকার যথেষ্ট সাহায্য করে না বলেও অভিযোগ করেন তিনি।

মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) আরও বলেন, রাজ্যে মাছ উৎপাদন বেড়েছে। মানুষের খাদ্যাভ্যাসে হস্তক্ষেপের বিরুদ্ধে সরব হয়ে তিনি জানান, প্রত্যেক বাড়িতে পানীয় জলের সংযোগ পৌঁছে দেওয়া হবে। ভবিষ্যতে কোনও কাঁচা বাড়ি থাকবে না, সব বাড়িই পাকা করে দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

বিজেপিকে কটাক্ষ করে তিনি (Mamata Banerjee) সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন কার্যকর করার কথাও ফের উল্লেখ করেন। যুব সমাজের কর্মসংস্থান নিয়েও আশ্বাস দিয়ে তিনি বলেন, যুবকদের জন্য কাজের ব্যবস্থা করা হবে।

নির্বাচনী প্রক্রিয়া নিয়েও অভিযোগ তোলেন তিনি। তাঁর দাবি, ভোটের সময় সবকিছু নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে থাকে এবং বিরোধীরা মানুষকে প্রভাবিত করার চেষ্টা করে। সাধারণ মানুষকে সতর্ক করে তিনি বলেন, অচেনা কারও কাছে যেন ব্যাঙ্কের তথ্য না দেওয়া হয়।

বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, তারা বিভাজনের রাজনীতি করে এবং ভোটের আগে প্রতিশ্রুতি দিলেও পরে তা রক্ষা করে না। সভা করার অনুমতি দিতেও দেরি করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। পাশাপাশি মহিলাদের নিরাপত্তা নিয়েও সরব হন।

সবশেষে তিনি ভোটারদের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন, প্রার্থী নয়, কাজ দেখে ভোট দিন। তাঁর কথায়, রাজ্যের সব আসনেই তিনিই প্রার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts