ভোটের আগে শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে এবার সরাসরি মাঠে নেমেছে নির্বাচন কমিশন (CEO)। সেই লক্ষ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখছেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল। শুক্রবার তিনি বীরভূমের দুবরাজপুরের যশপুর গ্রামে গিয়ে সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলেন। সেখানে তিনি (CEO) সকলকে নির্ভয়ে ভোট দিতে বুথে যাওয়ার আহ্বান জানান।
এদিন প্রথমে জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি (CEO)। পরে সিউড়ির সার্কিট হাউসে গিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা করেন। এরপর রামপুরহাটে গিয়ে প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখেন। ভোটারদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি ভোটকে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজোর সঙ্গে তুলনা করেন। তাঁর কথায়, যেমন মানুষ আনন্দ করে দুর্গাপুজো দেখতে বেরোন, তেমনই ভয়হীনভাবে ভোট দিতেও এগিয়ে আসা উচিত। কোনও সমস্যা হলে প্রশাসন এবং নির্বাচন কমিশন পাশে থাকবে বলেও আশ্বাস দেন তিনি।
উল্লেখ্য, বাংলার ভোট মানেই অনেক সময় অশান্তির আশঙ্কা থাকে। অতীতে একাধিক জায়গায় হিংসার ঘটনা ঘটেছে (CEO)। বিশেষ করে একুশের বিধানসভা নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসা নিয়ে বড় বিতর্ক তৈরি হয়েছিল। তবে চব্বিশের লোকসভা নির্বাচন মোটের উপর শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছিল। এবার সেই ধারা বজায় রাখতেই বিশেষভাবে সতর্ক নির্বাচন কমিশন। ভোটের কাজে যুক্ত সমস্ত আধিকারিকদের কড়া নির্দেশ দেওয়া হয়েছে, কোনও রাজনৈতিক প্রভাব নয়, শুধুমাত্র কমিশনের নির্দেশ মেনেই কাজ করতে হবে। কোনও ধরনের গাফিলতি বা পক্ষপাতিত্ব ধরা পড়লে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। পাশাপাশি, রাজ্যের পুলিশ সুপারদেরও নির্দেশ দেওয়া হয়েছে, কোথাও হিংসার ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে কঠোর পদক্ষেপ নিতে হবে।











